ব্যাঙ্কে ৫,০০০ কোটির ডিপোজিট! ভারতেই রয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী গ্রাম

Published:

Madhapar Gujarat

অনন্যা সরকার, গুজরাট: গ্রাম (Village) বলতে এখনো অনেকের চোখেই ভেসে ওঠে কাঁচা মাটির রাস্তা, দরমা দিয়ে ঘেরা বা মাটির তৈরি ছোট ছোট বাড়ি, খালি গায়ে ধুলো মেখে ছোট ছোট বাচ্চারা খেলে বেড়াচ্ছে মাঠে,  ক্ষেতে কাজ করছেন চাষীরা, গবাদি পশু চরে বেড়াচ্ছে সবুজ মাঠে, গ্রামের মহিলারা কলসি মাথায় জল ভরে আনছেন পুকুর থেকে। তবে এই চিরচেনা চিত্রগুলি এদেশের অনেক গ্রামের সাথেই এখন আর মেলানো যায় না। জানেন কি এদেশেই রয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী গ্রাম (World’s Richest Village)। এই গ্রামের ঘরে ঘরে লাখপতি, কোটিপতিদের বাস। গ্রামের স্থানীয় ব্যাংকে জমা রয়েছে ৫,০০০ কোটি টাকা। রিপোর্ট অনুযায়ী, গুজরাটের মাধাপুর (Madhapar) বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী গ্রামের স্বীকৃতি পেয়েছে। 

মাধাপুর গ্রামে কোটিপতিদের বাস

গুজরাট রাজ্যের কচ্ছ জেলার মাধাপুর গ্রামে ৭,৬০০ টি পরিবারের বাস, মোট জনসংখ্যা প্রায় ৯২ হাজার। এই গ্রামে মোট ১৭ টি ব্যাংকের শাখা রয়েছে, যার সবকটি মিলিয়ে আমানতের পরিমাণ প্রায় ৫,০০০ কোটি টাকা। অর্থনীতির দিক থেকে এই গ্রাম তাই দেশের মাঝারি মানের শহরের সঙ্গেও পাল্লা দিতে পারে। কিভাবে এই গ্রামের বাসিন্দারা এত ধনী হলেন – এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে গ্রামীণফোন প্রায় প্রতিটি বাড়িতেই। এই গ্রামের বেশিরভাগ বাসিন্দাদের ছেলেমেয়েরা বিদেশে থাকেন। বিশেষত ইউরোপ, আমেরিকা, ব্রিটেন কানাডা আফ্রিকা উপসাগরীয় দেশগুলিতে বসবাস করেন তারা। সেখানে কাজ করি বিপুল পরিমাণে অর্থ উপার্জন করেছেন, কিন্তু মুখ ফিরিয়ে নেননি, নিজেদের মাতৃভূমির থেকে। 

এনাদের মধ্যে অনেকেই শুধুমাত্র পরিবারের ভরণপোষণের খরচ নয়, তার সাথে গ্রামীণ উন্নয়নের জন্যেও নিয়মিত টাকা পাঠান। শিক্ষা থেকে স্বাস্থ্য সেবা, পরিকাঠামো থেকে সাম্প্রদায়িক উন্নয়ন – প্রতিটি ক্ষেত্রেই যথেষ্ট অবদান রয়েছে তাদের। এই কারণেই মাধাপুর হয়ে উঠেছে একটি আদর্শ গ্রাম। শোনা যায়, গ্রামটি গঠিত হয়েছিল প্রায় দ্বাদশ শতাব্দীতে। সেসময় গ্রামে বসবাস করতেন গুজরাটের কচ্ছ এলাকার মিস্ত্রি সম্প্রদায়ের মানুষরা, যারা সারা রাজ্য জুড়ে বহু বিখ্যাত মন্দির ও স্থাপত্য নির্মাণ করেছেন। ধীরে ধীরে গ্রামে অন্যান্য সম্প্রদায়ের মানুষদেরও বসতি গড়ে ওঠে। 

আরও পড়ুনঃ হুগলি নদীর তীরে এবার ডলফিন পার্ক, গঙ্গাকে দূষণমুক্ত করতে নয়া পদক্ষেপ রাজ্যের

যেকোনো সাধারণ গ্রামের সাথে তুলনা চলে না মাধাপুরের। সমস্ত রকমের আধুনিক সুযোগ-সুবিধা মেলে এই গ্রামে। এমনকি দেশের অনেক শহরকেও এই বিষয়ে টেক্কা দিতে পারে মাধাপুর। শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল, ব্যাংক বা পার্ক – সবকিছুই সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। রাস্তাঘাটও ঝাঁ-চকচকে। এই গ্রামের প্রতিটি মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত। মাধাপুরকে শুধুই একটি ধনী গ্রাম বলা যায় না, এখানকার সামাজিক উন্নয়ন, বিশ্বব্যাপী সংযোগ এবং সাম্প্রদায়িক বন্ধন একত্রিত হয়ে গ্রামীণ  জীবনযাপনকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে।