রাজীব গান্ধির খুনের মাস্টারমাইন্ড প্রভাকরণকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী বিজয়

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে (Rajiv Gandhi) হত্যা করেছিল লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম বা LTTE। একথা জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। অবাক করা বিষয়, সেই জঙ্গি সংগঠনের সেনানায়ক তথা রাজীব গান্ধী খুনের অন্যতম মাস্টারমাইন্ড (Mastermind) প্রয়াত ভেলুপিল্লাই প্রভাকরণকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থলপতি বিজয় (Vijay Shows Honour)। এদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীই আবার সেই বিজয়কেই পূর্ণ সমর্থন করেছেন। বিষয়টা বেশ গোলমালের হলেও এ নিয়ে মুখ খুলেছে বিজয়ের দল TVK।

কোন যুক্তি দেখাচ্ছে TVK?

লোকসভায় দাঁড়িয়ে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যা করে LTTE। এহেন এক বিদ্রোহী এবং কুখ্যাত সংগঠনের সেনানায়ক প্রয়াত প্রভাকরণকে অভিনেতা তথা তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী বিজয়ের শ্রদ্ধা জানানোর ঘটনা বিতর্ক তৈরি করলেও দল TVK জানিয়েছে, মুখ্যমন্ত্রী বিজয় শুধুমাত্র প্রভাকরণকে নয়, বরং শ্রীলঙ্কার গণহত্যায় যে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল তাঁদের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন।

তবে বিজয়ের দল আগুনে জল ছেটানোর চেষ্টা করলেও ছেড়ে কথা বলছে না বিরোধীরা। সম্প্রতি একটি টুইটে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে খানিকটা ঠুকে লিখেছেন, “তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী ভেলুপিল্লাই প্রভাকরণকে শ্রদ্ধা জানিয়েছেন। যার সংগঠন কিনা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করেছিল।” এদিন কংগ্রেস সাংসদকে একেবারে খোঁচা দিয়ে অমিত লেখেন, “অবশ্যই এতে রাহুল গান্ধীর সমস্যা নেই, যতক্ষণ না পর্যন্ত কংগ্রেস ক্ষমতার অংশীদার। সবচেয়ে বড় কথা ডিএমকেও LTTE এর সমর্থক। কিন্তু তাও কংগ্রেস তাদের সাথে জোট বাঁধে।”

অবশ্যই পড়ুন: এই সুযোগ হাতছাড়া করবেন না, ফ্রিতে শেয়ার দিচ্ছে খোদ LIC

প্রসঙ্গত, এদিকে শ্রীলঙ্কায় তামিল অধিকার রক্ষার আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রভাকরণকে বিজয়ের শ্রদ্ধার পর প্রশ্ন উঠছে তাহলে কি দক্ষিণাংশে শক্তি সঞ্চয় করবে তামিল ইলম? এ প্রসঙ্গে অবশ্য আলাদা করে প্রতিক্রিয়া মেলেনি তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় বা তাঁর দলের বাকিদের তরফে। তবে, LTTE এর প্রয়াত সেনা নায়ককে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়া মাত্রই যে বিতর্কে জড়ালেন থালাপতি বিজয় সে কথা বলাই যায়।