বিক্রম ব্যানার্জী, কলকাতা: যুদ্ধের ময়দানে ভারতকে টেক্কা দেওয়া পাকিস্তানের (Pakistan) কাছে স্বপ্ন! তবুও সেই স্বপ্ন দেখতে পছন্দ করে ইসলামাবাদ। গত বছর অপারেশন সিঁদুর চলাকালীন সন্ত্রাসবাদকে মদত দেওয়ার পরিণতি কতটা ভয়ংকর হতে পারে তার একটা আভাস ভারতের কাছ থেকে পেয়েছিল পশ্চিমের দেশ। কিন্তু তারপরেও নিজেদের চেনা রাস্তা থেকে সরে আসেনি ইসলামাবাদ। উল্টে বিগত দিনগুলিতে নানাভাবে ভারতকে নরমে গরমে হুঁশিয়ারি দিয়েছে ইসলামের দেশ। এবার সেই পাকিস্তানই রিপোর্ট প্রকাশ করে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) 6টি দুর্বলতার কথা জানাল!
ভারতীয় সেনার 6 দুর্বলতা প্রকাশ করল পাকিস্তান!
ভারতের প্রতিরক্ষা কৌশলের দিকে নজর রেখেছে পাকিস্তান। এমনটা দাবি করেই দুটি গবেষণাপত্র প্রকাশ করেছে পশ্চিমের দেশ। পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির জার্নাল ‘মার্গালা পেপার্স সহ মোট দুটি গবেষণায় ভারতের সামনে থাকা বর্তমানে 6টি দুর্বলতার কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে প্রথমে, ভারতকে তথ্য যুদ্ধে পাকিস্তানের থেকে আরও বেশি শক্তিশালী হতে হবে বলেই দাবি করা হয়েছে!
ওই রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানি প্রোপাগান্ডার মোকাবিলা করতে হলে ভারতকে নাকি আরও শক্তিশালী তথ্যভিত্তিক কৌশল তৈরি করতে হবে। দ্বিতীয় দুর্বলতা হিসেবে সরকারি তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান। ইসলামাবাদের বক্তব্য, সংকটের সময়ে কোনও ভুল বা যাচাই না করা তথ্য ভারতের বিরুদ্ধে প্রচারের হাতিয়ার হয়ে উঠতে পারে।
এখানেই শেষ নয়, পাকিস্তান দাবি করেছে অস্ত্র উৎপাদন থেকে শুরু করে প্রতিরক্ষা গবেষণা এবং প্রযুক্তি উন্নয়ন প্রকল্পে বিলম্ব এবং দিনের পর দিন খরচ বৃদ্ধির বিষয়টি ভারতের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠবে। আর এই গোটা বিষয়টিকে নয়া দিল্লির জন্য অন্যতম বড় দুর্বলতা হিসেবে চিহ্নিত করেছে ইসলামাবাদ। আত্মনির্ভর ভারত নিয়েও প্রশ্ন তুলেছে পাকিস্তান। তাদের দাবি, আত্মনির্ভর ভারতকে শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য হিসেবে নয় বরং বাস্তব সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার মাধ্যমে তুলে ধরতে হবে।
আরও পড়ুন: “এমন কিছু করলে মারা যেতে পারি..” ধর্ষণ বন্ধ করার উপায় বলে দিল সুপ্রিম কোর্ট
এছাড়াও পঞ্চম দুর্বলতা হিসেবে ভারতকে ভবিষ্যতে ভুল তথ্য এবং প্রোপাগান্ডা মোকাবিলার ক্ষেত্রে আরও কূটনৈতিক ও তথ্যভিত্তিক ব্যবস্থার উপর নির্ভরশীল হতে হবে বলেই জানিয়েছে পাকিস্তান। এছাড়াও সবশেষে দ্রুত তথ্য যাচাই অর্থাৎ ডিপফেক, ভুয়ো ছবি ও ভিডিওর জন্য দ্রুত এবং নির্ভরশীল ফ্যাক্ট চেকিং ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে ভারতকে। তবে কূটনৈতিক মহলের অনেকেই বলছেন, ভারত বিপদ মোকাবিলার ক্ষেত্রে সবদিক থেকে তৈরি থাকলেও আর্থিক দিক থেকে দুর্বল পাকিস্তান এসবে অনেক পিছিয়ে।










