তৈরি করেছে রোবটরা, তাও আবার মাত্র ৩৮ মাসে! বিশ্বের বৃহত্তম রেল স্টেশন এটিই

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পৃথিবীর বৃহত্তম রেল স্টেশন (World’s Biggest Rail Station) তৈরি করেছে রোবটেরা! অবাক লাগলেও, এটাই ধ্রুব সত্য। বর্তমান বিশ্বের উন্নত দেশ চিনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় রেলস্টেশন চংকিং ইস্ট রেলওয়ে স্টেশন। সম্পূর্ণ রোবট বাহিনীর হাত ধরে তৈরি হওয়া এই রেল স্টেশনটি গতবছর অর্থাৎ 2025 সালের মে মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। জানলে অবাক হবেন, মাত্র তিন বছরের মধ্যেই এই বৃহৎ স্টেশনটি তৈরি করে ফেলেছিল রোবটেরা! কিন্তু কীভাবে সম্ভব হল সব?

ঝড়ের গতিতে হয়েছে বিশ্বের সবচেয়ে বড় স্টেশনের কাজ

চিনের চংকিং শহরে দ্রুত বাড়ছিল জনসংখ্যা। দিন দিন শহরের সম্প্রসারণ এর ফলে শুধুমাত্র চংকিং নর্থের মতো স্টেশনের মাধ্যমে যাত্রীদের পরিষেবা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। আর সেই চাহিদা থেকেই জন্ম হয় এই স্টেশনের। যাত্রীরা যাতে একেবারে স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারেন সেই ভাবনা থেকেই এই বৃহৎ স্টেশনটির পরিকল্পনা করা হয়েছিল।

কয়েকটি রিপোর্ট অনুযায়ী, যাত্রীদের কথা মাথায় রেখে দ্রুততার সাথে এই স্টেশনটি তৈরি করতে হতো। সেই সূত্রেই, মাত্র 38 মাসের মধ্যেই বিশ্বের সবচেয়ে বড় রেল স্টেশনটি তৈরি করে ফেলেছে রোবট দল। মোট 1.22 মিলিয়ন বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত এই স্টেশনে ট্রেন চলাচলের জন্য 29টি রেললাইন এবং 15টি প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলির আয়তনও অনেকটাই বেশি। একই সাথে এই স্টেশনেটি তিনটি আলাদা আলাদা রেল ইয়ার্ডে বিভক্ত।

চিনের বিশেষজ্ঞরা বলছেন, প্রচন্ড গরম অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা সহ উঁচু-নিচু জমি এবং প্রতিকূল পরিবেশের কারণে রোবট সিস্টেমের উপর নির্ভর করতে হয় চিনকে। জানা গিয়েছে, LiDAR, AI ও 5G প্রযুক্তিযুক্ত লেজার দ্বারা নির্দেশিত চার চাকার রোবটগুলি কয়েকগুণ দ্রুততার সাথে এবং নির্ভুলভাবে রেললাইন তৈরির কাজ করেছে। সবচেয়ে বড় বিষয়, রোবটদের হাতে দায়িত্ব থাকায়। যেমন শ্রম ব্যয় কমেছে তেমনই 800 কেজি ওজনের প্যানেলগুলি তোলার ক্ষেত্রে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। জানা যায়, রোবট দল এই প্যানেলগুলিকে নিরাপদে পরিচালনা করেছিল।

অবশ্যই পড়ুন: প্যান-আধারের ব্যবসা, মোটা টাকা আয় করতে হলে বিকল্প এই সংস্থার স্টক!

প্রসঙ্গত, রোবটিক্স সিস্টেম থেকে শুরু করে অত্যাধুনিক কাজের পাশাপাশি দীর্ঘমেয়াদী সক্ষমতার ক্ষেত্রে চিন কতটা এগিয়ে সেটা বোঝাতেই সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় রেলস্টেশন নির্মাণের একটি ভিডিও পোস্ট করেছিলেন খোদ ইলন মাস্ক। আসলে সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে চিন সফরে গিয়েছিলেন ধন কুবের মাস্ক। চিরকাল গণপরিবহন নিয়ে সন্দেহ প্রকাশকারী মাস্ক চিনে থাকাকালীন বিশেষ স্টেশনটির ভিডিও আপলোড করতেই নেট নাগরিকদের মধ্যে তৈরি হয়েছিল কৌতুহল।

আরও China Train Station