সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। এবার ভারতীয় রেলের তরফ থেকে লোকো পাইলট নিয়োগের বিজ্ঞপ্তি (Indian Railways Recruitment 2026) জারি করা হয়েছে, যেখানে ১১ হাজারের বেশি শূন্যপদ রয়েছে। সবথেকে বড় ব্যাপার, চাকরিপ্রার্থীরা ডিপ্লোমা, আইটিআই বা যে কোনও ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে। আর এখানে ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
ভারতীয় রেলে লোকো পাইলট নিয়োগ
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর মোট শূন্যপদ রয়েছে ১১,১২৭টি। এর ভিতরে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এবং প্রত্যেকটি ক্যাটাগরির জন্য ভিন্ন ভিন্ন শূন্যপদ আছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমত মাধ্যমিক পাস করতেই হবে। দ্বিতীয়ত, যে কোনও ট্রেডে আইটিআই লাগবে। এছাড়া ডিপ্লোমা বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করলে আবেদন করা যাবে।
বয়স সীমা কত লাগবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধসীমায় ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো কী আছে?
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে চাকরি পেলে প্রতি মাসে সপ্তম বেতন কমিশন অনুযায়ী শুরুতেই ১৯,৯০০ টাকা বেতন দেওয়া হবে। এরপর বেতন আরও বাড়বে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের প্রথমত দুটি পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
চাকরিপ্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- সর্বপ্রথম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন হোমপেজ থেকেই।
- তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে সাবমিট করে দিন।
না উল্লেখ করলেই নয়, এখানে আবেদন শুরু হয়েছে ১৫ মে থেকে এবং আবেদন চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন সেরে নেবেন।
আরও পড়ুন: অশ্লেষা নক্ষত্রে জীবন থেকে দুঃখ ঘুচবে ৪ রাশির! আজকের রাশিফল, ২২ মে ..
Indian Railways Official Notification: Download Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।










