শুরুতেই বেতন ৪৪,৯০০! SSC-তে ফের ১২ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ

Published:

SSC Recruitment 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরির চিন্তাভাবনা করছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। এসএসসি-র তরফ থেকে গ্রুপ বি ও গ্রুপ সি পদে নিয়োগের (SSC Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে ১২ হাজারের বেশি শূন্যপদ রয়েছে। আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী ২২ জুন পর্যন্ত। বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

এসএসসি-তে ১২ হাজার শূন্যপদে নিয়োগ

স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। তবে এর মধ্যে বিভিন্ন রকম পদ রয়েছে। যেমন সহকারী সেকশন অফিসার, ইন্সপেক্টর, ইন্সপেক্টর পরিদর্শক, নির্বাহী সহকারী ইত্যাদি। আর এখানে মোট শূন্যপদ রয়েছে ১২,২৫৬টি।

শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?

গ্রুপ সি ও গ্রুপ বি পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি দ্বাদশ শ্রেণীতে গণিতে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। তাহলে আবেদন করা যাবে।

বয়স সীমা কত লাগবে?

গ্রুপ বি পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা লাগবে ২০ থেকে ৩০ বছর। তবে গ্রুপ সি পদে আবেদন করার জন্য বয়সসীমা চাওয়া হয়েছে ১৮ থেকে ২৭ বছর। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো কী আছে?

গ্রুপ সি পদে চাকরি পেলে প্রতি মাসে ২৫,৫০০ টাকা থাকে ৮১,১০০ টাকা বেতন দেওয়া হবে। কিন্তু গ্রুপ বি পদে চাকরি পেলে শুরুতেই বেতন হবে ৪৪,৯০০ টাকা এবং বেতন পৌঁছবে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদের দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে দুটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন: কেন্দ্রের এই স্কলারশিপে ১.২৫ লক্ষ টাকা অবধি পাবে পড়ুয়ারা, কীভাবে আবেদন জানুন

আবেদন পদ্ধতি

এই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—

  • সর্বপ্রথম স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • তারপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
  • তারপর নতুন আবেদনকারী হল রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • এরপর আবেদনপদপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
  • সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করুন।

উল্লেখ্য, এখানে আবেদন শুরু হয়েছে ২১ মে থেকে এবং আবেদন চলবে আগামী ২২ জুন পর্যন্ত। অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সেরে নেবেন।

SSC Official Notification: Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।