কেন্দ্রের এই স্কলারশিপে ১.২৫ লক্ষ টাকা অবধি পাবে পড়ুয়ারা, কীভাবে আবেদন জানুন

Published:

PM YASASVI Scholarship

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে অর্থের অভাবে অনেকে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়। কারণ জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে পড়াশোনার খরচও বাড়ছে। বিশেষ করে গরিব এবং নিম্নবিত্ত পড়ুয়ারা পিছিয়ে পড়ছে। তাই মেধাবী ছাত্র-ছাত্রীদের এই সংকট থেকে মুক্তি দেওয়ার জন্য এবং তাদের ভবিষ্যৎ দাঁড় করানোর জন্য কেন্দ্র সরকার চালু করেছে ‘পিএম যশস্বী বৃত্তি প্রকল্প’ (PM YASASVI Scholarship)। কেন্দ্রীয় সমাজকল্যাণ এবং ক্ষমতায়ন মন্ত্রক দ্বারা পরিচালিত এই স্কিমের মাধ্যমে যোগ্য পড়ুয়ারা বছরে সর্বোচ্চ ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাচ্ছে।

কী এই পিএম যশস্বী ২০২৬?

জানিয়ে রাখি, এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হল মেধাবী কিন্তু আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর ছাত্র-ছাত্রীদেরকে সহায়তা করা। বিশেষ করে স্কুলের ফি, বইপত্র, খাতা-পেন, হোস্টেল খরচসহ বিভিন্ন রকম শিক্ষা সংক্রান্ত ব্যয়ের ভার বহন করায় সরকারের মূল উদ্দেশ্য। মূলত তিনটি বিশেষ শ্রেণীর পড়ুয়ারা এই স্কলারশিপের সুবিধা পেয়ে থাকে। সেগুলি হল—ওবিসি, ইবিসি এবং ডিএনটি বা যাযাবর শ্রেণী।

কোন শ্রেণীতে কত টাকা মেলে?

যোগ্যতা এবং ক্লাসের উপর ভিত্তি করেই আর্থিক সাহায্য করা হয় এই স্কলারশিপে। যেমনটা জানা যাচ্ছে—

  • নবম বা দশম শ্রেণীতে পড়লে যোগ্য পড়ুয়াদের পড়াশোনার খরচ চালানোর জন্য ৭৫ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়।
  • একাদশ, দ্বাদশ শ্রেণীতে পড়লে বৃত্তির পরিমাণ ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত প্রতি বছরে।
  • এছাড়া পড়াশোনার খরচের পাশাপাশি একাডেমিক ভাতা ও হোস্টেল খরচ বাবদ বছরে অতিরিক্ত ২৫ হাজার টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে।
  • তবে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে, তাদের প্রতি মাসে ৩০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড আর বই কেনার জন্য বছরে অতিরিক্ত ৫০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা

এই স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষার্থীকে অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল—

  • আবেদনকারীকে অবশ্যই ওবিসি, ইবিসি বা ডিএনটি শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা ২.৫ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
  • শিক্ষার্থীকে অবশ্যই যে কোনও সরকার স্বীকৃত বা বেসরকারি বিদ্যালয়, কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে।
  • আবেদন করার জন্য বৈধ আধার কার্ড, আধার লিঙ্কড মোবাইল নম্বর, আয়ের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি দরকার পড়বে।

আরও পড়ুন: ঘূর্ণাবর্ত-নিম্নচাপ অক্ষরেখার জেরে তুমুল দুর্যোগের আশঙ্কা ৯ জেলায়, আজকের আবহাওয়া

কীভাবে আবেদন করবেন?

এই স্কিমে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • সর্বপ্রথম ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে (https://scholarships.gov.in/) গিয়ে পিএম যশস্বী স্কলারশিপের সেকশনে ভিজিট করতে হবে।
  • এরপর সেখানে আধার কার্ড এবং আধার লিঙ্কড মোবাইল নম্বর দিয়ে নাম নথিভুক্ত করতে হবে।
  • তারপর রেজিস্ট্রেশন সফল হয়ে গেলে মোবাইলে আসা এপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য এবং শিক্ষকতা যোগ্যতার তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সেক্ষেত্রে আধার কার্ড, আয়ের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ব্যাংকের প্রথম পাতার জেরক্স ইত্যাদি দরকার পড়বে।
  • এরপর ফর্মটি ভালোভাবে মিলিয়ে নিয়ে সাবমিট করতে হবে।