প্রীতি পোদ্দার, কলকাতা: আজ দ্বিতীয়া, এখন থেকেই প্রায় কম বেশি প্রতিটি প্যান্ডেলেই ঠাকুর উদ্বোধন শুরু হয়েছে। অনেকে আবার ঠাকুর দর্শন করতে বেরিয়েও পড়েছে। আর এই এত সব কিছুর মাঝে ত্বকের পরিচর্যা (Beauty Tips) করতে ভুলে যাচ্ছেন অনেকে। বাড়ছে ডার্ক সার্কেলের সমস্যা। সমস্ত দামি প্রোডাক্ট ব্যবহার করেও কমছে না সমস্যা। তাই আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে বেশ কিছু ঘরোয়া টোটকার (Durga Puja Beauty Tips) সন্ধান দিতে চলেছে যেগুলি ব্যবহার করলে চোখের তলার কালি ভাব দূর হবে।
বাড়ছে ডার্ক সার্কেলের সমস্যা
মুখের সৌন্দর্যের মধ্যে অন্যতম হল আমাদের চোখ। কিন্তু এই চোখের চারিপাশে কারও যদি কালো দাগ পড়ে সেটা খুবই খারাপ দেখায়। বর্তমানে এই সমস্যা খুব অল্প বয়সেই দেখা দিচ্ছে। জীবনে নানা চাপের কারণে চোখের চারপাশের কালচে দাগ ক্রমশ বাড়তে থাকে। তাই সেই সমস্যা দূর করতে হলে আজ থেকেই ব্যবহার করুন এই ঘরোয়া টোটকাগুলি।
চোখের তলায় কালি ভাব দূর করার উপায়
- চোখের তলায় কালি দূর করতে ব্যবহার করতে পারেন আলুর রস। এরজন্য ভালো করে আলুটা গ্রেট করে ওর থেকে রস বের করে তুলোয় নিয়ে চোখের তলায় লাগান। আলুর প্রাকৃতিক গুণ কালো দাগ দূর করতে সাহায্য করে।
- গ্রিন টি চোখের তলার কালি দূর করতে বেশ কার্যকরী। কারণ এর মধ্যে থাকা ক্যাফেইন রক্তনালী সংকুচিত করতে সাহায্য করে। এর জন্য আগে থেকে একটি ব্যবহার করা গ্রিন টি ব্যাগ ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করে নিন। এরপর সেটি চোখের ওপর রেখে দিন অন্তত ১০-১৫ মিনিট। দেখবেন ধীরে ধীরে অনেকটা দাগ উঠে যাচ্ছে।
আরও পড়ুন: পুজোর আগেই ব্ল্যাকহেডস দূর করুন এই উপায়ে, রইল ঘরোয়া টিপস
- অ্যালোভেরা জেলও চোখের ডার্ক সার্কেল দূর করতে বেশ কার্যকরী। এর জন্য অ্যালোভেরা জেলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুল ভাল করে মিশিয়ে সেই মিশ্রণটি একটি কাচের শিশিতে ভরে রেখে দিন। রোজ রাতে শোওয়ার আগে সেই মিশ্রণ দু’আঙুলে নিয়ে চোখের তলায় বেশ কিছুক্ষণ মালিশ করুন। দেখবেন চোখের কালো ভাব দূর হয়ে যাবে অনেকটাই।
এছাড়াও চোখের তলায় কালি ভাব কমাতে চাইলে জীবনযাত্রার সামান্য পরিবর্তন আনা জরুরি। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, পর্যাপ্ত সময় ঘুমনো, অত্যধিক চাপ না নেওয়া, নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া এবং স্ক্রিন টাইম কমানো খুব প্রয়োজনীয়। তাহলেই দেখবেন তিন থেকে চার সপ্তাহ পরেই দূর হবে চোখের তলার কালচে ছোপ, বলিরেখা।










