হাত, কপাল বা গাল..জন্মদাগ দেখেই জানা যাবে স্বভাব-চরিত্র! জানুন বিস্তারিত

Published:

Birthmark Astrology

প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের শরীরে জন্ম থেকে কোনও কোনও জায়গায় দাগ থাকেই, আর সেটাকে বলা হয় ‘জন্মদাগ’ বা ‘বার্থমার্ক’ (Birthmark)। তবে সকলের যে একই স্থানে জন্মদাগ থাকে তা কিন্তু নয়। কারও কোমরে, কারও কানে, কারও আবার পেটে দেখা যায় জন্মদাগ। ভিন্ন ভিন্ন মানুষের শরীরে পৃথক পৃথক স্থানে জন্মদাগ থাকতে পারে। জ্যোতিষ শাস্ত্রে বলা হয় এই জন্মদাগের সঙ্গে নাকি অনেক ধার্মিক বিশ্বাস (Birthmark Astrology) জড়িয়ে আছে, যা আমাদের ভবিষ্যতে কী ঘটতে চলেছে তার আগাম বার্তা দেয়।

জন্মদাগ বলে দেয় মানুষের স্বভাব, চরিত্র

লোকমুখে বলা হয়, গর্ভাবস্থায় যদি হবু মা তাঁর পেটে বারবার হাত ছোঁয়ায় তাহলে নাকি শিশু শরীরে জন্মদাগ নিয়ে জন্মায়। যদিও এই তথ্য আদেও সত্যি কিনা এখনও সেটি প্রমাণিত হয়নি। তাই অনেকেই এমন তথ্যকে কুসংস্কার বলে অবজ্ঞা করতে পারেন। তবে জ্যোতিষ শাস্ত্র বলে শরীরের বিভিন্ন স্থানে জন্মদাগের আলাদা আলাদা অর্থ থাকে। আবার এই দাগই ব্যক্ত করে সেই মানুষের স্বভাব, চরিত্র। তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক শরীরের কোন অংশের জন্মদাগ কী অর্থ বহন করে।

শরীরের জন্মদাগের ইঙ্গিত

  • কোনও ব্যক্তির হাতে অথবা হাতের আঙুলে জন্মদাগ থাকলে সেই ব্যক্তি নাকি নিজের কাজ নিজে করতেই ভালবাসেন। অন্যের দয়া বা সাহায্য নেওয়ার পক্ষপাতী নন। কারোর যদি চিবুকে জন্মদাগ থাকে, তাহলে সেই ব্যক্তিকে অত্যন্ত সচেতন ও সতর্ক থাকতে হবে। না হলে সবাই এঁদের ব্যবহার করবে। এমনকি এঁরা সবথেকে বেশি যার উপর ভরসা করবেন, সেই ব্যক্তিই তাঁদের ঠকাবে।
  • পেটের কোনও অংশে জন্মদাগ থাকলে সেই ব্যক্তিকে বুঝে চলবেন। কারণ, সেই ব্যক্তি কিন্তু অত্যন্ত লোভী এবং স্বার্থপর। কোনো কিছুর লোভে নিজের ভালবাসার মানুষকেও তিনি ছাড়েন না। কপালের মাঝখানে যাঁদের জন্মদাগ থাকে সেই সকল ব্যক্তিদের তীক্ষ্ণ বুদ্ধি থাকে। এঁদের বিচারশক্তি খুব প্রখর হয়।
  • পায়ের নিচে জন্মদাগ থাকলে সেই ব্যক্তি ঘুরতে ভালবাসেন। এবং এই ট্রাভেলকেই পেশা হিসেবেও বেছে নিতে পারেন। ঘাড়ের ডান দিকে জন্মদাগ থাকার অর্থ সেই ব্যক্তি বেশিরভাগ সময় বাড়িতে থাকতেই ভালবাসেন। পরিবারকে সময় দিতে ভালোবাসেন। তাঁদের বিদেশযাত্রার যোগ থাকে বলে প্রচলিত বিশ্বাস।

আরও পড়ুন: বর্ষায় বাড়ছে কনজাঙ্কটিভাইটিস, জেনে নিন লক্ষণ এবং প্রতিকারের নিয়ম

  • চোখ বা গালে জন্মদাগ থাকলে ওই ব্যক্তি সব বিষয়ে একটু বেশি সিরিয়াস হয়ে যান। কথা বলতে গেলে এঁরা ভয় পান। কোনও বিষয়ে সহজে খোলাখুলি কিছু আলোচনা করতে চান না। আর আর্থিক সমস্যাও পিছু ছাড়ে না।
  • মেয়েদের ক্ষেত্রে ডান গালে জন্মদাগ থাকা অত্যন্ত শুভ। কারণ এই ধরনের মেয়েদের দাম্পত্য জীবন সুখের হয় এবং পরিবারে তাঁরা সম্মান পান। তবে ছেলেদের ডান গালে জন্মদাগ থাকলে আর্থিক ওঠানামার সম্মুখীন হতে হয়।
আরও Astrology Birthmark