সংসারে বাড়ছে অশান্তি? রান্নাঘরের বেসিনের নীচে ভুলেও রাখবেন না এই জিনিসগুলি

Published:

Vastu Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: বাস্তুশাস্ত্র (Vastu Tips) অনুযায়ী, রান্নাঘর শুধু খাবার তৈরির জায়গা নয়, এটি পরিবারের শক্তি, সমৃদ্ধির অন্যতম উৎস। এছাড়াও রান্নাঘর (Kitchen) হল মা অন্নপূর্ণা এবং অগ্নিদেবের পবিত্র স্থান। তাই ঘরবাড়ি গোছানোর পাশাপাশি রান্নাঘরের দিকেও নজর রাখা বেশ জরুরি। কিন্তু অনেক সময়ই আমরা ভুলবশত রান্নাঘরের বেসিনের (Sink Vastu Tips) নীচে এমন কিছু জিনিস রেখে দিই যা আমাদের সংসারে নেতিবাচক প্রভাব ফেলে। সেক্ষেত্রে তাই রান্নাঘরের পরিচ্ছন্নতা ও সঠিক বিন্যাসের উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত।

সংসারে বাড়ে অশান্তি

অনেক সময় জায়গার অভাবে আমরা অনেকে রান্নাঘরের বেসিনের নীচে নানা ধরনের জিনিসপত্র রেখে দিই। তবে জায়গা কিছুটা মেকআপ হয়ে যায় বটে কিন্তু বাস্তুমতে কিছু বস্তু সেখানে রাখা শুভ বলে মনে করা হয় না। আর তাতেই বাড়িতে আসে নেতিবাচক শক্তি, শুধু তাই নয় দিনরাত অশান্তি, আর্থিক সমস্যাও দেখা দিতে পারে। তাই আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন কোন কোন জিনিস বেসিনের নিচে রাখা একদমই উচিত নয়।

ডাস্টবিন

বাস্তুশাস্ত্র অনুযায়ী, সিঙ্ক বা বেসিনের নীচে কখনও আবর্জনা ফেলার বালতি, ঝুড়ি রাখা উচিত নয়। মনে করা হয় ময়লা-আবর্জনা থাকলে নাকি নেতিবাচক শক্তির প্রভাব বাড়তে পারে। এছাড়াও চিকিৎসাশাস্ত্রেও বেসিনের নীচে আবর্জনার বালতি রাখতে বারণ করা হয়, কারণ অপরিচ্ছন্ন পরিবেশের কারণে জীবাণু ছড়িয়ে স্বাস্থ্যঝুঁকিও বাড়তে পারে। তাই ডাস্টবিন অন্য একটি উপযুক্ত স্থানে রাখা উচিত।

ঝাড়ু

অনেকেই রান্নাঘরে বেসিনের নীচে ঝাড়ু রাখেন, যা সংসারে নেতিবাচক প্রভাব ফেলে। কারণ সনাতন ধর্মে ঝাড়ু হল স্বয়ং লক্ষ্মীর প্রতীক হিসেবে দেখা হয়। যদি কেউ বেসিনের নোংরা ও স্যাঁতসেঁতে জায়গায় ঝাড়ু রাখে তাহলে দেবী অলক্ষ্মীর আগমন ঘটে এবং চরম আর্থিক অনটন দেখা দিতে পারে। তাই ঘরে পজিটিভ এনার্জি বজায় রাখার জন্য ভুলেও বেসিনের নিচে ঝাড়ু রাখবেন না।

আরও পড়ুন: পুজোর ছুটিতে জঙ্গল সাফারিতে যাচ্ছেন? এই জরুরি বিষয়গুলি মাথায় রাখবেন

ভাঙ্গা বাসন রাখবেন না

ফাটল ধরা কাচের বাটি বা ভাঙ্গা থালা বাসন বেসিনের নীচে জমিয়ে রাখবেন না। কারণ এই ধরনের ভাঙা জিনিস বেসিনের নীচে রাখলে সংসারে রাহুর কুদৃষ্টি পড়ে। যা ভাগ্যের অবনতি এবং মানসিক অশান্তির মূল কারণ হয়ে দাঁড়ায়। তাই ভাঙ্গা বাসন অন্য জায়গায় রাখবেন।

ইলেকট্রিক জিনিস

বেসিন বা সিঙ্কের নীচে অনেকেই ইলেকট্রিক জিনিস রেখে দেয়না খুবই খারাপ। কারণ বেসিনের পাইপ দিয়ে অনবরত জল বা তরল যাতায়াত করে। যদি কখনও পাইপ ফেটে যায় তাহলে জল চুয়ে চুয়ে বোর্ডে যাবে এবং শর্ট সার্কিট থেকে আগুন লেগে যেতে পারে। এমনকি বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে।

google button