পুজোর আগে ঝটপট ত্বকের জেল্লা ফিরে পেতে চান? মেনে চলুন এই ৬টি টিপস

Published:

Skincare Tips

অনন্যা সরকার, কলকাতা: ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু এই ব্যস্ততা ভরা জীবনে ত্বকের যত্ন নেওয়ার সময়ও অনেকে পান না। এদিকে ধুলোবালি আর দূষণ চামড়াকে করে দিয়েছে জৌলুসহীন। তাই এখন অনেকেই চিন্তায় পড়েছেন যে উৎসবের আগে কী করে ফিরে পাবেন হারানো জেল্লা! এদিকে, বিউটি স্যালনে লম্বা লাইনে অপেক্ষা করার মতো সময়ও নেই। তাই চলুন পূজার আগে ত্বককে উজ্জ্বল ও দীপ্তিময় করে তোলার কয়েকটি উপায় (Skincare Tips) জেনে নেওয়া যাক, যা আপনার রোজকার রুটিনে যোগ করলেই হাতে নাতে পাবেন ফল। 

পুজোর আগে ত্বকের জেল্লা ফেরানোর উপায়

পুজোর আগে বাকি দিনগুলিতে ত্বকের নিয়মিত যত্ন নিলে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। এর জন্য প্রয়োজন একটি ঘরোয়া স্কিনকেয়ার রুটিনের সাথে পর্যাপ্ত বিশ্রাম ও সঠিক খাদ্যাভ্যাস। মাত্র দু’সপ্তাহে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য রইলো কয়েকটি টিপস।

১. প্রতিদিন ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং: ত্বক পরিষ্কার রাখা খুবই জরুরি। তাই দিনে দুবার একটি মৃদু ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর টোনার ব্যবহার করলে লোমকূপ সংকুচিত হয় এবং ত্বক সতেজ অনুভূত হয়। সবশেষে, একটি হালকা ময়েশ্চারাইজার লাগান। ত্বকের ধরন, অর্থাৎ ড্রাই, অয়েলি, কম্বিনেশন বা নর্মাল –  তা বুঝে সঠিক ময়েশ্চারাইজার বেছে নিন।

 ২. সপ্তাহে অন্তত দুবার এক্সফোলিয়েট করা: চামড়ার ওপর জমে থাকা মৃত কোষ দূর করতে স্ক্রাব ব্যবহার করুন। বাড়িতে চিনি ও মধুর মিশ্রণ দিয়ে ঘরোয়া স্ক্রাব বানিয়ে নিতে পারেন। অথবা ওটস ও দই দিয়ে প্যাক তৈরি করেও ব্যবহার করতে পারেন। ভালোভাবে স্ক্রাবিং করলে ত্বক মসৃণ হয় এবং এর স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে।

আরও পড়ুন: শুরু হল স্ট্যাটাস চেক, বার্ধক্য বা বিধবা ভাতা ঢুকেছে কিনা এখনই জানুন

৩. ফেস প্যাকের ব্যবহার: পূজার আগে ত্বককে উজ্জ্বল করে তোলার জন্য ফেস প্যাক খুবই কার্যকরী। বেসন, দুধ ও হলুদ দিয়ে তৈরি একটি প্যাক ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে এবং দাগছোপ কমাতে সাহায্য করে। এছাড়া, যাদের অয়েল স্কিন তারা ব্যবহার করতে পারেন মুলতানি মাটির প্যাক, যা চামড়ার অতিরিক্ত তেল শোষণ করে মুখকে সতেজ করে তোলে। সপ্তাহে অন্তত দুবার ফেস প্যাক ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।

৪. ত্বককে হাইড্রেটেড রাখা: ত্বককে ভেতর থেকে সতেজ রাখার জন্য জল সবথেকে সেরা উপায়। প্রাপ্ত বয়স্ক  মানুষের প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস জল পান করা উচিত। এছাড়া, ডাবের জল, লেবুর জল বা গ্রিন টি পান করলেও ভালো ফল মেলে। এগুলো শরীর থেকে টক্সিন বের করে দিতে ও ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।

আরও পড়ুন: অক্টোবরে ১২ দিন বন্ধ দোকান, সপ্তমীর আগেই রেশন তোলার পরামর্শ গ্রাহকদের

 ৫. পর্যাপ্ত ঘুম: সুন্দর ত্বক বজায় রাখার জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য। প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমালে চোখের নীচের কালো দাগ, ক্লান্তি এবং অনুজ্জ্বল ত্বক উল্লেখযোগ্যভাবে কমে যায়। পুজোর আগের দিনগুলোতে বেশি রাত জাগা এড়িয়ে চলুন।

৬. সানস্ক্রিন ব্যবহার করুন: বাইরে বের হওয়ার সময় সবসময় সানস্ক্রিন লাগানো উচিত। সরাসরি সূর্যের আলো ত্বকের অনেক ক্ষতি করতে পারে এবং ডেকে আনতে পারে অকাল বার্ধক্য। প্রতিদিন অন্তত এসপিএফ ৫০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা উচিত।

google button