বর্ষায় গাছের যত্ন নিতে মেনে চলুন এই টিপস, সবুজে ভরে যাবে বাগান

Published:

Trees In Monsoon

প্রীতি পোদ্দার, কলকাতা: মারাত্মক গরম পেরিয়ে যখন বর্ষা (Monsoon) আসে তখন সকলেই যেন স্বস্তির নিশ্বাস ফেলে। এমনকি বর্ষার জল পেয়ে গাছের পাতা আরও সবুজ আর সতেজ (Trees In Monsoon) হয়ে ওঠে। তবে অতিরিক্ত বৃষ্টির জল আবার ক্ষতি করে গাছেদের (Tree)। তাই বর্ষাতেই গাছপালার বেশি যত্ন নেওয়া প্রয়োজন। বিশেষ করে ঘরের গাছগুলির।

বর্ষায় বেশি যত্ন নেওয়া প্রয়োজন গাছের

আসলে বাইরে গাছগুলি সবসময় যেমন বর্ষার জল পায় ঠিক তেমনই আবার হাওয়াও বেশ পায়। কিন্তু যে সকল গাছগুলি বাগানে, উঠোনে এবং টব গুলিতে রয়েছে, তাদের যাতে বর্ষায় কোনো অযত্ন না নেওয়া হয় সেদিকে নজর রাখতে হবে। তাই এই মরসুমে একটু বাড়তি যত্ন প্রয়োজন ঘরের গাছগুলিরও। যেহেতু গাছেদের আগলে রাখার ব্যাপারে সকলেই দক্ষ নন। তাই ভুলত্রুটি হয়েই যায়। তাই বর্ষায় গাছের দেখভাল কীভাবে করবেন তা আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

বর্ষায় কীভাবে যত্ন নেবেন গাছের?

  • বর্ষায় টবে গাছ পোঁতার সময়ে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নজর দিতে হবে সেটি হল নিকাশি ব্যবস্থা। কারণ মাটিতে জল দাঁড়ালেই গাছের শিকড় পচে যাওয়ার আশঙ্কা থাকে। তাই টবের ক্ষেত্রে তার নিচ থেকে জল যাতে সঠিক পদ্ধতিতে বেরিয়ে যায়, সেদিকে নজর রাখতে হবে। টবের ছিদ্র যাতে পরিষ্কার থাকে নজর দিতে হবে।
  • বর্ষায় আগাছা জন্মানোর প্রবণতা অনেক বেশি থাকে। আর এই আগাছা গুলি গাছের সমস্ত পুষ্টি শোষণ করে নেয়, এতে ক্ষতি হয় গাছের। তাই নিয়মিত আগাছা পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। আগাছা পরিষ্কার না করলে গাছের বৃদ্ধি হবে না।
  • বর্ষাকালে ঘরে যদি গাছ রাখেন, তাহলে মাঝে মধ্যে সেগুলিকে কিছুটা সময়ের জন্য বাইরে রাখতে হবে। বারান্দা বা ছাদে রোদে রাখতে হবে কিছু সময়ের জন্য। কারণ বর্ষাকালে গাছের গোড়া সবসময় ভেজা বেশি থাকে। তাই তাতে যেন সঠিকভাবে রোদ পড়ে, সেদিকে নজর দিন। টবে যদি বেশিক্ষণ গাছ থাকে, তাহলে রোদের দিকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারেন।

আরও পড়ুন: হাত, কপাল বা গাল..জন্মদাগ দেখেই জানা যাবে স্বভাব-চরিত্র! জানুন বিস্তারিত

  • অপ্রয়োজনীয় লম্বা শাখা, শুকনো পাতা ও মৃত ডালপালা কেটে ফেলুন। এতে নতুন ফুল ও পাতা গজাতে সুবিধা হবে। এছাড়াও যদি গাছের সমস্ত পাতা চটজলদি হলুদ হয়ে যায়, তাহলে ধরে নেবেন যে মাটিতে অত্যধিক জল জমছে আর সেটি বেরতে পারছে না। তখন সেক্ষেত্রে মাটি বদলে দিতে পারেন।
  • বর্ষায় ছত্রাক ও পোকা বেশি হয়, নিয়মিত পাতা ও মাটি পরীক্ষা করুন। প্রয়োজনে নীম তেল ব্যবহার করতে পারেন। সার দেওয়ার ক্ষেত্রেও সতর্ক হতে হবে। অত্যধিক সারের ফলে গাছ মরে যেতে পারে। তবে, সঠিক পদ্ধতি মেনে সার দিলে গাছের সঠিক বৃদ্ধি হয়। অর্থাৎ সঠিক জল, ভাল মাটি, যথাযথ রোদ ও বাতাস পেলেই একমাত্র গাছ ভালোভাবে বেড়ে উঠবে।
আরও Monsoon Tree