জলের আয়রনে মুখ বন্ধ শাওয়ারের? এই ঘরোয়া টোটকায় মিলবে চটজলদি সমাধান

Published:

Cleaning Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: দিনে দিনে জলে এত বেশি পরিমাণ আয়রন বাড়ছে তাতে চুল ও ত্বকের অবস্থা অত্যন্ত গুরুতর। শুধু কি তাই আয়রনের (Water Iron) বাড়বাড়ন্ত এতটাই যে শাওয়ারের (Shower) ফুটোতেও শক্ত নোংরা জমে আছে। যদি পরিষ্কার (Cleaning Tips) ঠিকভাবে না করা হয়, তা হলে ময়লা জমতে জমতে আরওই জল পড়াও বন্ধ হয়ে যাচ্ছে, অনেকেই আবার, এই ধরনের সমস্যা থেকে বেরোনোর উপায় না পেয়ে মিস্ত্রি ডেকে শাওয়ার পরিবর্তন করে। কিন্তু তা না করেও ঘরোয়া উপায়েই শাওয়ারের মুখের ময়লা ও আয়রনের আস্তরন পরিষ্কার করে ফেলা যাবে।

জলের আয়রনে বাড়ছে সমস্যা

বর্তমানে বেশ কয়েক জায়গায় সাবমার্শাল দিয়ে মাটির নীচ থেকে সরাসরি জল তোলার ফলে জলে আয়রনের মাত্রা বেশি থাকে। এই ধরনের জল ব্যবহার করলে বাথরুমের কল, শাওয়ার, সিংক বা কমোডেও ধীরে ধীরে হলুদ বা বাদামি দাগ পড়ে যায়। এমনকি কলের মুখেও আয়রনের স্তর জমে গিয়ে জল পড়া বন্ধ হয়ে যায়। তবে চিন্তা নেই বেশ কয়েকটি উপকরণেই নিমেষেই এই সমস্যা দূর হবে। রইল কিছু আকর্ষণীয় টিপস।

ভিনিগার

ভিনিগার আয়রন পরিষ্কার করার অন্যতম কার্যকরী উপাদান। একটি কাপড়ে বা স্পঞ্জে ভিনিগার লাগিয়ে কল, শাওয়ার বা দাগ পড়া জায়গায় লাগিয়ে ১৫–২০ মিনিট রেখে দিন। এরপর ব্রাশ দিয়ে হালকা ঘষে দিলেই জমে থাকা দাগ উঠে যাবে। এছাড়াও শাওয়ার হেড বা ট্যাপের মুখ খুলে একটি বাটিতে ভিনিগার ভরে তাতে কয়েক ঘণ্টা ডুবিয়ে রাখলেই খনিজ পদার্থ গলে যাবে এবং ছিদ্রগুলো পরিষ্কার হয়ে আবার স্বাভাবিক ভাবে জল বেরোবে।

সাইট্রিক অ্যাসিড

আয়রনের মোটা স্তর দূর করার অন্যতম কার্যকরী উপাদান হলো সাইট্রিক অ্যাসিড। এর জন্য প্রথমে ২ থেকে ৩ চামচ সাইট্রিক অ্যাসিড ঈষদুষ্ণ গরম জলে ভালো করে গুলে নিতে হবে এবং শাওয়ারের মাথার অংশটি খুলে ওই জলে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর একটি টুথব্রাশ দিয়ে সামান্য ঘষে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলেই ঝকঝক করবে শাওয়ার।

আরও পড়ুন: রাস্তায় ভুলেও ডিঙোবেন না এই ৩ জিনিস, নইলে রুষ্ট হবেন মা লক্ষ্মী

লেবু ও বেকিং সোডা

লেবু এবং বেকিং সোডা দিয়েও কলের মুখ বা শাওয়ারের মুখ পরিষ্কার করা যায়। এর জন্য একটি বাটিতে বেকিং সোডার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করে আয়রন পড়া জায়গায় ১০–১৫ মিনিট লাগিয়ে রেখে দিলেই দিন। তারপর ব্রাশ দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে ফেললে দাগ অনেকটাই হালকা হয়ে যাবে এবং কল বা শাওয়ার আবার চকচক করবে।

google button