রাস্তায় ভুলেও ডিঙোবেন না এই ৩ জিনিস, নইলে রুষ্ট হবেন মা লক্ষ্মী

Published:

Negative Energy

প্রীতি পোদ্দার, কলকাতা: ব্যস্ততার মাঝে রাস্তাঘাট দিয়ে হাঁটার সময় আমরা অনেক সময় কোনো কিছু না দেখেই তাড়াহুড়োতে কোনো কিছু ডিঙিয়ে চলে যাই। আবার এমনও অনেক জিনিস আছে আমরা পা দিয়ে সরিয়ে দিই। আর তাতেই ঘটে বিপদ। কারণ জ্যোতিষ শাস্ত্র (Astrology) অনুযায়ী এমন কিছু জিনিস রয়েছে যেগুলি রাস্তায় পড়ে থাকলে কখনোই ডিঙোনো উচিত নয়। তাতে সেই ব্যক্তির উপর নেগেটিভ প্রভাব (Negative Energy) পড়ে। এমনকি অজান্তেই তাঁর জীবনে নেমে আসে দুর্ভাগ্য, বাধা, অস্থিরতা।

অসাবধান হলেই বাড়বে বিপদ

আজকাল কার দিনে কুসংস্কার অনেকেই মানতে চায় না, কিন্তু এমন কিছু কাহিনী বা তথ্য আছে যা মানুষকে আজও ভাবায়। অনেক তান্ত্রিক বা শাস্ত্র বিবেচকদের কথায় বলা রয়েছে যে রাস্তায় কিছু জিনিস পা দিয়ে ডিঙোলে তার নেতিবাচক শক্তি মানুষের সঙ্গে বাড়ি পর্যন্ত চলে আসে। এতে পরিবারের শান্তি যেমন নষ্ট হয়, ঠিক তেমনই জীবনে বাধা বাড়তে থাকে, আর তাতেই রুষ্ট হন স্বয়ং মা লক্ষ্মী। তাই কোন সকল জিনিস ডিঙিয়ে চলবেন না, তা আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন বিস্তারিত।

লেবু-লঙ্কা

শনি অথবা মঙ্গলবার করে অনেক সময় রাস্তাঘাটে অথবা দোকানের বাইরে লেবু-লঙ্কা ঝুলে থাকতে দেখা যায়। আসলে এই লেবু লঙ্কা ঝোলানো হয় যাতে কোনো কুনজর না আসে। কিন্তু সেই নজর বাঁচানো লেবু-লঙ্কা যখন রাস্তায় পড়ে থাকে তখন আর সেটির কোনও গুণ থাকে না উলটে জমি থেকে নেতিবাচক শক্তি। তাই রাস্তাঘাটে সেগুলি পরে থাকলে তা ডিঙোনো উচিত নয়। কারণ, এতে ওই ব্যক্তির পাশাপাশি ওই পরিবারের ওপর ভয়ংকর নেতিবাচক প্রভাব পড়ে। আর্থিক সমস্যার মুখেও পড়তে হয়।

হলুদ সিঁদুর মাখানো চাল

রাস্তায় হলুদ-সিঁদুর মাখানো চাল পড়ে থাকলে সবসময় এড়িয়ে চলবেন। কারণ এসব জিনিস বেশিরভাগ সময় কোনো টোটকা বা নেতিবাচক উদ্দেশ্যে মাটিতে ছড়ানো হয়। তবে এসব ছাড়াও এগুলি শুভ কাজেও ব্যবহার করা হয়। তাই যে কোনও কারণ থাকুক না কেন এই মিশ্রণ যদি রাস্তার ওপর পড়ে থাকে, তাহলে এর সরাসরি নেতিবাচক শক্তি প্রভাব ফেলবে ওই ব্যক্তির উপর। এর ফলে অকারণ রোগব্যাধি, মানসিক চাপ এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা বাড়ে।

আরও পড়ুন: বর্ষায় গাছের যত্ন নিতে মেনে চলুন এই টিপস, সবুজে ভরে যাবে বাগান

ধূপকাঠি

পূজার উপকরণ গুলোর মধ্যে অন্যতম হলো ধূপকাঠি। এগুলি বহু আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হয়। অনেক সময় রাস্তায় দেখা যায় অর্ধেক জ্বালানো ধূপকাঠি পড়ে রয়েছে। হয়তো সেগুলি কোনো অশুভ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। কারণ বিশ্বাস করা হয় যে কোনো নেতিবাচক শক্তির কারণে সেটি নিভে গেছে। তাই এমন ধূপ দেখলে সেটি ডিঙোনো উচিত নয়। না হলে বিপদ বাড়বে ও ব্যক্তির ওপর।

google button