পুজোর আগে বাড়িতেই করে ফেলুন পেডিকিওর, দূর হবে পায়ের ট্যান

Published:

Pedicure At Home

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর মরশুমে (Durga Puja 2026) মেতে উঠেছে গোটা রাজ্য। মণ্ডপে মণ্ডপে একদিকে যেমন চলছে প্রতিমাসজ্জার প্রস্তুতি ঠিক তেমনই আবার পুজোর কেনাকাটায় ব্যস্ত আট থেকে আশি সকলে। কিন্তু এসবের মাঝে অনেকে নিজেদের সাজসজ্জার খেয়াল রাখতে ভুলেই যাচ্ছে। রোদের মধ্যে বেড়ানোর কারণে পায়ের মধ্যেও পড়ছে ট্যান। দেখে মনে হচ্ছে পা পুড়ে যাচ্ছে। এ দিকে, পেডিকিওর করতে গেলে পার্লারে দাঁড়াতে হবে লম্বা লাইনে। তবে চিন্তা নেই, এখন নিজের বাড়িতেই পার্লারের মতো পেডিকিওর করে (Pedicure At Home) নিতে পারবেন মাত্র কয়েকটি সহজ উপায়ে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

পেডিকিওর করুন বাড়িতেই

চুল, হাত, মুখ এবং নখের যত্ন যেমন নেওয়া উচিত ঠিক তেমনই পায়ের যত্ন নেওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু পায়ে সবসময় নোংরা লেগেই থাকে তাই সেটাকে ভালো করে পরিষ্কার করা খুব জরুরি। তাই এক্ষেত্রে পেডিকিওর করানো প্রয়োজন। কিন্তু এই ট্রিটমেন্টের জন্য পার্লারে বা স্পা সেন্টারে পকেট থেকে গাদা টাকা খরচ করতে হয়। তাই সঞ্চয় বাঁচিয়ে কীভাবে নিজে নিজে বাড়িতে পেডিকওর করবেন, তা জেনে নিন।

কীভাবে করবেন পেডিকওর?

  • পেডিকিওর করার আগে অবশ্যই ভালো করে নখের উপর থেকে নেলপলিশ তুলে ফেলতে হবে রিমুভার দিয়ে। এরপর নখ কেটে নিতে হবে। অন্যদিকে গরম জল ও ঠান্ডা জল ভালো করে মিশিয়ে ওর মধ্যে নুন, মধু, পাতিলেবু, শ্যাম্পু দিয়ে ভালো করে গুলে নিতে হবে। এরপরই দুটি পা চুবিয়ে রাখুন জলের মধ্যে।
  • জলে পা থাকাকালীন স্ক্রাবিং প্যাড ব্যবহার করুন, এতে পায়ের মধ্যে কিউটিকল ও শুষ্ক মৃত কোষগুলি উঠে যাবে। শেষে স্ক্রাব করার পরে আপনার পা সাধারণ জলে ধুয়ে ফেলুন এবং নরম তোয়ালে বা সুতির কাপড় দিয়ে পা শুকিয়ে নিন। এরপর করতে হবে অয়েল ম্যাসাজ।
  1. আরও পড়ুন: পার্লারে না গিয়ে পুজোর আগে বাড়িতেই করুন ফেসিয়াল, রইল সহজ পদ্ধতি
  • একটি বাটিতে নারকেল বা আমন্ড তেলের সঙ্গে ৪-৫ চা চামচ ভিটামিন ই-এর কয়েক ফোঁটা যোগ করে ভালো করে মিশিয়ে নিন। এবং এই মিশ্রণটি পায়ে সমানভাবে ব্যবহার করে নিন। প্রায় ১০ মিনিটের জন্য হাত দিয়ে মাসাজ করুন। দেখবেন আরাম পাবেন। এরপর গরম জলে চুবিয়ে রাখা একটা তোয়ালে দিয়ে ভালো করে পা মুছে নিতে হবে।
  • সবার শেষে একটি ফুট ক্রিম লাগিয়ে নিতে হবে পায়ের গোড়ালিতে। যদি অতিরিক্ত ক্রিম পড়ে যায় তাহলে সেটি মুছে ফেলার জন্য তুলোর প্যাড ব্যবহার করুন। তারপর পায়ের নখে আপনার প্রিয় ও পছন্দের রঙ পরে ফেলুন, তাহলেই হয়ে যাবে পেডিকিওর।
google button