পেডিকিওরের জন্য জলে মেশান এই উপাদানগুলো, পায়ের গোড়ালি হবে নরম

Published:

Pedicure At Home

প্রীতি পোদ্দার, কলকাতা: দিন দিন কাজের চাপ বাড়তে থাকায় অনেকেই নিজেদের যত্ন (Beauty Tips) নিচ্ছে না ঠিকভাবে। এর ফলে দূষণের কারণে ত্বক, মুখ এবং চুলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যাও বা সময় করে যত্ন নেওয়া হয় তার মধ্যে বাদ যায় পায়ের যত্ন। এদিকে পার্লারে পেডিকিওর (Pedicure) করতে গেলেও দাম নেয় অনেক। তাই সেসব ঝামেলায় না গিয়ে বরং বাড়িতেই (Pedicure At Home) করে নিন ট্রিটমেন্ট, তাও আবার মাত্র কয়েকটা প্রোডাক্ট দিয়েই। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

সারাদিনে শরীরের সমস্ত ঝক্কি ঝামেলা যায় পায়ের উপর দিয়ে। বাইরে রোদের মধ্যে সারাক্ষণ থাকলে হাতে মুখে যেমন ট্যান পড়ে ঠিক তেমনই আবার পায়ের পাতাতেও সবচেয়ে বেশি ট্যান পড়ে, এমনকী চামড়ায় সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে। তাই সেইসব কথা মাথায় রেখে বাড়িতে যে কেউ সেরে নিতে পারে পেডিকিওর। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল পায়ের মৃত ত্বক ও কড়া দূর করা এবং গোড়ালি নরম করা। এই পেডিকিওরের জন্য নানা উপাদান ব্যবহার করা হয়, কিন্তু কোন উপাদান সঠিক তা জেনে নিন বিস্তারিত।

এপসম লবণ

পেডিকিওর করার ক্ষেত্রে এপসম লবণের গুরুত্ব অপরিসীম। যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন, তাদের জন্য এপসম লবণ মেশানো জলে পা ভেজানো উপকারী। এতে যাদের পায়ে হালকা ফোলাভাব রয়েছে, তাঁদের জন্য সবচেয়ে সঠিক উপাদান এটি। এপসম লবণ মেশানো জলে পা চুবিয়ে রাখুন ২০ মিনিট। এরপর পায়ের তলার শক্ত চামড়াও ঘষে তুলে নিন। এরপর হাত পা ধুয়ে ফেলে স্ক্রাবার দিয়ে হাত এবং পায়ের ত্বক ঘষে নিন। নরম থাকবে গোড়ালি।

জেলি পেডিকিওর

পার্লারে আজকাল বেশিরভাগ জেলি পেডিকিওর করানো হয়। কয়েকটি জেলি ট্যাবলেট জলে ভেজালে এটি জলকে মুহূর্তের মধ্যে জেলিতে পরিণত করে। এই ট্যাবলেট সোডিয়াম পলিঅ্যাক্রিলেট থেকে তৈরি। এই জেলি মেশানো জলে ১৫-২০ মিনিট পর ভিজিয়ে রাখলে পায়ের তলা এবং পাতা বেশ নরম থাকে, ট্যান অনেকটা কমে যায় এবং নরম থাকে।

আরও পড়ুন: ঘামের কারণে সাদা জামায় বাড়ছে হলুদ দাগ, পরিষ্কার করুন এই ৫ ঘরোয়া উপায়ে

সৈন্ধব লবণ

আয়ুর্বেদিক শাস্ত্রে সৈন্ধব লবণের উপকারিতা অনেক। শরীরের হাড়ের ব্যথায় এই লবণ গরম করে সেঁক দিলেও ব্যথা অনেকটা কমে। এমনকি পেডিকিওরের ক্ষেত্রেও এর ভূমিকা অনেক। এটি ত্বককে নরম করে এবং ব্যথা উপশম করে। নিয়মিত পেডিকিওর করার মাধ্যমে পায়ের ত্বক যেমন আকর্ষণীয় হয় ঠিক তেমনই স্বাস্থ্যকরও হবে।

আরও Foot Pedicure