ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলেই ফলবে কাঁচালঙ্কা, জানুন সহজ পদ্ধতি

Published:

Grow Green Chillies

প্রীতি পোদ্দার, কলকাতা: রান্নায় কাঁচালঙ্কা প্রায় সব তরকারিতেই ব্যবহার করা হয়ে থাকে। কারণ লঙ্কা (Green Chilli) না হলে খাবারে ঝালের ব্যালেন্স ঠিক থাকে না। এদিকে দিনের পর দিন বাজারে লঙ্কার দাম বেড়েই চলেছে। তাই সেই খরচে খানিক সামাল দিতে এখন আপনিও বাড়িতে সহজে ফলাতে পারেন কাঁচালঙ্কা (Grow Green Chillies)। তাও আবার ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল ব্যবহার করেই।

বাড়িতেই করতে পারবেন চাষ

শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, সব ঋতুতেই এই লঙ্কা গাছ লাগানো যায়। তবে খুব বেশি গরম বা অতি বৃষ্টিতে লঙ্কার ফলন মোটেই ভাল হয় না। তাই লঙ্কার চারা লাগানোর সঠিক সময় হল হালকা শীত। সঠিক পরিচর্যা পেলে কয়েক সপ্তাহের মধ্যেই গাছের বৃদ্ধি চোখে পড়বে। তবে এরজন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না। চলুন সম্পূর্ণ পদ্ধতিটি জেনে নেওয়া যাক বিস্তারিত।

বোতলের মধ্যেই লঙ্কা চাষ

প্রথমে একটি বড় প্লাস্টিকের জলের বোতল ভালো করে ধুয়ে সেটিকে মাঝ বরাবর কেটে নিতে হবে। ভুলেও পুরোটা করবেন না। এবার বোতলের নীচে কয়েকটি ছোট ছিদ্র করে দিন, যাতে অতিরিক্ত জল সহজেই বেরিয়ে যেতে পারে। লঙ্কা গাছের জন্য ঝুরঝুরে ও জলনিকাশি ভালো এমন মাটি প্রয়োজন। তাই সেটির জন্য বাগানের মাটির সঙ্গে এক ভাগ ভার্মিকম্পোস্ট এবং এক ভাগ কোকোপিট ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অল্প অল্প করে বোতলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে।

আরও পড়ুন: শীতে ছাদেই ফলান পেঁয়াজ, রইল একদম সহজ পদ্ধতি

করতে হবে সঠিক পরিচর্যা

বোতলে মাটি ভরার পর এবার লঙ্কার বীজ ছড়িয়ে দিন তার উপর আবার হালকা মাটি চাপা দিন। লঙ্কা গাছের ভালো বৃদ্ধির জন্য প্রতিদিন অন্তত ৫-৬ ঘণ্টা সূর্যালোকের নিচে রেখে দিন। উপরিভাগের মাটি যদি শুকিয়ে যায় তাহলে অল্প অল্প জল দিন। তবে বোতলের নিকাশিব্যবস্থা যেন ঠিক থাকে। এরপর গাছ একটু বড় হয়ে গেলে বাড়িতে পচিয়ে রাখা শাক সবজি জৈব সার হিসেবে দিয়ে দিতে হবে। যদি আগাছা জন্মায় তাহলে সেগুলি পরিষ্কার রাখতে হবে।

সঠিক পরিচর্যা পেলে কয়েক সপ্তাহের মধ্যেই গাছের বৃদ্ধি চোখে পড়বে। এইভাবেই ধীরে ধীরে ফুল আসবে এবং সেখান থেকে অসংখ্য লঙ্কা জন্মাবে। এইভাবেই বাড়ির ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলও হয়ে উঠবে আপনার সবজি বাগানের উপযোগী টব।

google button