চোখে দেখেই বাজারের সবচেয়ে মিষ্টি আপেল চিনে নেওয়ার উপায়

Published:

Apple

অনন্যা সরকার, কলকাতা: কথায় বলে, রোজ একটি করে আপেল (Apple) খেলে ডাক্তাররা দূরে থাকে। অর্থাৎ, এই ফলটির যা পুষ্টিগুণ তা শরীরকে সামগ্রিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে। শীত, গ্রীষ্ম বা বর্ষা – সারাবছরই এখন আপেল মেলে বাজারে। এই ফলটি নিয়মিত খেতে পারলে মেলে অনেক উপকার। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, পটাশিয়াম, ভিটামিন-সি ও ফাইবার সহ একাধিক কার্যকরী উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাজারে নানা জাতের আপেল বিক্রি হয়, এগুলির মধ্যে স্বাদের ভিন্নতাও দেখা যায়। তাই অনেকেই দ্বন্দ্বে থাকেন এত প্রকারের মধ্যে কোন আপেলটা সেরা হবে। তাই চলুন আজ জেনে নেওয়া যাক কীভাবে চোখের দেখাতেই চিনে নেবেন মিষ্টি, রসালো ও সেরা স্বাদের আপেলটি। 

মিষ্টি আপেল চিনে নেওয়ার উপায়

বাজার থেকে আপেল কেনার সময় হাতে নিয়ে ভালো করে পরখ করে দেখতে হবে। হাতের চাপে যদি আপেলটা শক্ত মনে হয়, তাহলে সেটা ভালো। বাইরের অংশটিও ভালো করে দেখে নিতে হবে। মসৃণ ও দাগহীন খোসা যুক্ত আপেল কিনুন। যদি ফলটির গায়ে খুব বেশি দাগ বা গর্ত থাকে, তাহলে সেই আপেল কিনবেন না। 

যদিও বিভিন্ন বর্ণের ও জাতের আপেল রয়েছে, তবে দাগ ছোপহীন টকটকে সুন্দর লাল আপেল স্বাদে ভালো হয়। তাই আপেল কেনার সময় এর আগের রং দেখে নেওয়া জরুরি। নিষ্প্রাণ, ফ্যাকাশে রঙের আপেল না কেনাই ভালো। রঙের সাথে সাথে আপেলের ওজনও এর স্বাদের ইঙ্গিত দিতে পারে। ওজনে ভারী আপেল কিনুন, আপেল যত ভারী হবে, তা রসালো হওয়ার সম্ভাবনাও ততটাই বেশি। 

আরও পড়ুন: নিরামিষ নয়, এবার চিকেন দিয়েই বানান ধোকা, রইল রেসিপি

তাজা আপেল চেনার জন্য এর বৃন্তটি দেখুন। সতেজ আপেলের ডাঁটি সবসময়ই সবুজ ও নরম হবে। খয়েরি হয়ে যাওয়া শুকনো ডাঁটি মানেই সেটি পুরোনো আপেল। যদি আপেলের ডাঁটির কাছে এর স্বতন্ত্র মিষ্টি গন্ধ পাওয়া যায়, তাহলে বুঝবেন ফলটি পাকা। বাজারে নানা ধরনের আপেল পাওয়া যায়। তাই আপনার প্রিয় কোনটা, তা বেছে নেওয়ার জন্য সব রকমেরই আপেল কিনে আনুন। তারপর যেটার স্বাদ আপনার সবচেয়ে পছন্দ হবে, তার বৈশিষ্ট্যগুলি চিনে রাখলে পরবর্তীতে আপেল কিনতে সুবিধা হবে। 

আরও Apple