প্রীতি পোদ্দার, কলকাতা: দোরগোড়ায় প্রায় চলেই এসেছে পুজো, এদিকে কাজের ব্যস্ততায় নিজেদের রূপচর্চা আর কড়াই হচ্ছে না। তার উপর পুজোর কেনাকাটার ঝামেলা তো রয়েছেই। কিন্তু পার্লারে যেতে গেলে লম্বা লাইন পোহাতে হবে। তাই সেক্ষেত্রে মুশকিল আসান হল ঘরোয়া কিছু টিপস (Nail Care Tips)। সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি বাড়িতে বসেই করে নিতে পারবেন ম্যানিকিওর (Manicure At Home)। একদম পার্লারের মতোই ফিরে আসবে জেল্লা।
পার্লারের জেল্লা পান বাড়িতেই
আজকাল ফ্যাশনের সঙ্গে তাল মেলাতে অনেকেই নেইল আর্ট যেমন করান তেমনই আবার অনেকে নেইল এক্সটেনশন পছন্দ করেন। কিন্তু পুজোয় যেভাবেই নখকে সাজান, সবার আগে হাতের জেল্লা ফিরিয়ে আনা জরুরি। তাই সেক্ষেত্রে ম্যানিকিওরই হল সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ সমাধান। আর সবচেয়ে মজার ব্যাপার হল আপনি বাড়িতেই সেই রূপচর্চা করে নিতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে। চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
ম্যানিকিওরের পদ্ধতি
- ম্যানিকিওর শুরু করার আগে পুরনো নেলপলিশ আগে নখ থেকে তুলে ফেলা দরকার। তাই ভালো ব্র্যান্ডের নেলপলিশ রিমুভার দিয়ে আগে নখগুলো ভাল করে পরিষ্কার করে নিতে হবে। এরপর নেইল কাটার দিয়ে নখের কোণগুলো ভাল করে কেটে পরিষ্কার করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন নখগুলো যেন বেশি বড় এবং ছোট না হয়।
- এরপর একটি বাটিতে হালকা গরম জল নিয়ে ওর মধ্যে শ্যাম্পু এবং সামান্য নুন ও লেবুর টুকরো ফেলে ভালো করে গুলিয়ে নেওয়ার পর এবার দু’হাত ডুবিয়ে দিন। অন্তত মিনিট দশেক ডুবিয়ে রাখুন। মাঝে মধ্যে ডোবানো অবস্থায় লেবুর টুকরো দিয়ে জলের মধ্যে নখগুলো ঘষে নিতে হবে। এতে নখের কিউটিকল নরম হয়ে যাবে।
আরও পড়ুন: সংসারে বাড়ছে অশান্তি? রান্নাঘরের বেসিনের নীচে ভুলেও রাখবেন না এই জিনিসগুলি
- এবার হাত নরম তোয়ালে দিয়ে ভালো করে মুছে হ্যান্ড ক্রিম বা ময়েশ্চারাইজার মেখে নিন। এবং বাফারের সাহায্যে নখটা ঘষে নিয়ে নিজের পছন্দ অনুযায়ী যেকোনো রঙের নেলপলিশ পড়ে নিন। ব্যস তাহলেই হয়ে গেল পার্লারের মতো ম্যানিকিওর।










