বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ভোগান্তি পোহাতে হতে পারে গ্রাহকদের। পুজোর আগেই আগামী সেপ্টেম্বর মাসে দফায় দফায় ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। একাধিক দাবি নিয়ে সেপ্টেম্বরের (Bank Strike September 2026) মোট চার দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা, সংগঠনটির তরফে একেবারে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে পুজোর মাস অর্থাৎ অক্টোবরেও আবার ধর্মঘট করবে তারা। আর তাতেই নতুন করে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কায় গ্রাহকরা। বন্ধ থাকতে পারে ATM-ও।
কোন কোন দাবিতে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক?
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের তরফে দাবি জানানো হয়েছে, কর্মীদের সপ্তাহে পাঁচ দিন অফিস এবং দুইদিন ছুটি দিতে হবে। এখানেই শেষ নয়, দ্বিতীয় মাসে শুধুমাত্র তৃতীয় বা চতুর্থ শনিবার নয় বরং প্রত্যেক শনিবার ছুটি দিতে হবে কর্মীদের। তৃতীয়ত, পারফরমেন্স লিঙ্কড ইনসেন্টিভের কাঠামোতে বদল আনতে হবে। কর্মীদের মধ্যে যাতে বৈষম্য না করা হয়, সমস্ত কর্মীকে কর্মদক্ষতার ভিত্তিতে সমান ইনসেন্টিভ দেওয়া হয় সেই দাবিই রাখা হয়েছে।
ওই সংগঠনটির তরফে খুব পরিষ্কার ভাবে জানানো হয়, এই দাবিগুলিকে সামনে রেখেই আগামী সেপ্টেম্বর মাসে দফায় দফায় পাঁচ দিন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, 11 সেপ্টেম্বর থেকে ধর্মঘট শুরু করতে চলেছে সংগঠন বা ব্যাঙ্ক কর্মীরা। 11 সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘট ডাকার ফলে সেদিন ব্যাহত হতে পারে সমস্ত পরিষেবা। শুক্রবারের পর শনি এবং রবি পরপর দুদিন ব্যাঙ্ক বন্ধ। 14 সেপ্টেম্বর, সোমবার আবার গণেশ চতুর্থী, ফলে এই দিনও বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর ফলে টানা 4 দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে।
UFBU CALL FOR UNITED ACTION
The time has come to stand together!
The United Forum of Bank Unions (UFBU) has announced a nationwide programme of action to protect the legitimate rights and interests of bank employees and officers.
🔥 STRIKE PROGRAMME
🔴 11 September 2026 –… pic.twitter.com/TkRD1bUlUU
— Nilesh Pawar (@nilesh_pawar15) August 24, 2026
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে গিয়েও স্বস্তি নেই মহুয়া মৈত্রর, মামলা গ্রহণ করলেন না প্রধান বিচারপতি
এখানেই শেষ নয়, ওই সংগঠনটি আগামী 28 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত মোট তিন দিন ধর্মঘটের ডাক দিয়েছে। এর ফলে তিন দিনই ব্যাঙ্কের পরিষেবা ব্যাহত হতে পারে। সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের কর্মসূচির আওতায় প্রথম সারির বেসরকারি ব্যাঙ্কগুলি না থাকার কারণে ধর্মঘটের ফলে সেই সব আর্থিক প্রতিষ্ঠানের পরিষেবা ব্যাহত হবে না। তবে এর ফলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদার মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পরিষেবা ব্যাহত হতে পারে।
ওই সংগঠনটি একেবারে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের দাবি দাওয়া পূরণ করা না হলে 26 অক্টোবর থেকে কর্মীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বসবে। আর শেষ পর্যন্ত যদি সেটা হয় সেক্ষেত্রে দীর্ঘ সময়ের জন্য ব্যাঙ্কিং পরিষেবা থেকে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে যেতে হবে একটা বড় অংশের গ্রাহককে। বিপাকে পড়তে হবে তাঁদের।










