সৌভিক মুখার্জী, কলকাতা: পয়লা বৈশাখের (Poila Boishakh) আগে সোনা, রুপোর দাম নিয়ে বিরাট সুখবর। আজ অনেকটাই দরপতন হয়েছে হলুদ ধাতুর (Gold Price)। অন্যদিকে তরতরিয়ে কমেছে রুপোর দাম। আজ একধাক্কায় ৫৩০০ টাকা দরপতন সাদা ধাতুর। বিশেষ করে কত কয়েকদিন টানা ঊর্ধ্বগতির পর আজ এই দরপতন মধ্যবিত্তদের (Middle Class) মুখে হাসি ফুটিয়েছে। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—
২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |
➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৩,৮০০ টাকায় (-১০০০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪১,১০০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪১,২৫০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪১,১৫০ টাকায়।
২৪ ক্যারেট পাকা সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫১,৩০০ টাকায় (-৪০০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৩,৯৩০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৪,০৮০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৩,৯৮০ টাকায়।
১৮ ক্যারেট সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৫,৪৫০ টাকায়।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৫,৪৫০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৫,৬০০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৫,৫০০ টাকায়।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৩৯,৬০০ টাকায় (-৫৩০০)।
➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৬৫,০০০ টাকায়।
➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৫৫,০০০ টাকায়।
কলকাতায় কমল সোনা, রুপোর দাম
জানিয়ে রাখি, গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৪ হাজার ৮০০ টাকা। কিন্তু আজ ১০০০ টাকা দরপতন হয়ে নতুন দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৮০০ টাকা। পাশাপাশি গতকাল কলকাতার বাজারে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৫১ হাজার ৭০০ টাকায়। তবে আজ ৪০০ টাকা দরপতন হয় নতুন দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৩০০ টাকা। এমনকি গতকাল কলকাতার বাজারে রুপো বিক্রি হয়েছিল প্রতি কেজিতে ২ লক্ষ ৪৪ হাজার ৯০০ টাকায়। আর আজ এক ধাক্কায় ৫৩০০ টাকা দরপতন হয়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ৬০০ টাকা।
কোন কোন বিষয়ের উপর নির্ভর করে পরিবর্তিত হয় সোনা, রুপোর দাম?
সোনা, রুপোর দামের পরিবর্তন বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে হয়ে থাকে। প্রথমত, মার্কিন ডলার যখন শক্তিশালী হয়, তখন সোনা, রুপোর দাম অনেকটাই তলানিতে ঠেকে। যেহেতু গতকাল টাকার বিনিময়ে ডলারের দাম ঊর্ধ্বগতিতে ঠেকেছে, তাই সোনা, রুপোর দামের পতন। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতিতে সোনার উপর বাজারে অস্থিরতা সৃষ্টি হয়। আর যখন কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি প্রচুর পরিমাণ সোনা মজুদ করে থাকে, তখন দাম স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়।
আরও পড়ুন: ব্যাণ্ডেল-আজিমগঞ্জ ও রাণাঘাট-লালগোলা শাখায় EMU স্পেশাল ট্রেন, সময়সূচি দিল পূর্ব রেল
ভবিষ্যতে সোনার, রুপোর গতিবিধি কেমন হবে?
বেশ কিছু বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিম এশিয়ায় চলমান ইরান এবং আমেরিকার যুদ্ধ আবারো দিনের পর দিন যেহেতু রণক্ষেত্রে রূপ নিচ্ছে, তাই সোনা এবং রুপোর গতিবিধি সেক্ষেত্রে নির্ভর করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ার কারণে যুদ্ধের অনিশ্চয়তা আবারো বেড়েছে। যার ফলে সোনা এবং রুপোর দামে অস্থিরতা অব্যাহত থাকতে পারে। তাই আজ দরপতন হলেও আগামী দিন ফের ঊর্ধ্বগতিতে ঠেকতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।
বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।












