ব্যাণ্ডেল-আজিমগঞ্জ ও রাণাঘাট-লালগোলা শাখায় EMU স্পেশাল ট্রেন, সময়সূচি দিল পূর্ব রেল

Published:

Bandel-Azimganj EMU Special Train

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের পোয়া বারো। একদিকে যখন শিয়ালদা থেকে শুরু করে হাওড়া সহ বেশ কিছু ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল হচ্ছে, তখন অন্যদিকে যাত্রীদের সুখবর শোনাল পূর্ব রেল (Eastern Railway zone)। দেওয়া হল স্পেশাল ট্রেন যা চলবে আজ মঙ্গলবার। তাও আবার একটা নয়, তিনটি ট্রেন চলবে। নিশ্চয়ই ভাবছেন কোন রুটে বা শাখায় চলবে? সেটা জানতে হলে পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি।

৩টি স্পেশাল লোকাল ট্রেন দিল রেল

পূর্ব রেলের তরফে ইতিমধ্যে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেটা অনুযায়ী, মূলত যাত্রীদের ভিড় সামাল দিতে ব্যাণ্ডেল-আজিমগঞ্জ শাখায় একটি এবং রাণাঘাট-লালগোলা শাখায় দুটি স্পেশাল ট্রেন চলবে। আজ থেকে আগামী ৩০ এপ্রিল, ২০২৬ অবধি বিশেষ ট্রেনটি চালাবে রেল। ইতিমধ্যে ট্রেনগুলির সময়সূচী ও স্টপেজ সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক।

ব্যাণ্ডেল-আজিমগঞ্জ-ব্যাণ্ডেল লোকাল ট্রেনের সময়সূচী

পূর্ব রেল জানিয়েছে, ০৩০২১ ব্যাণ্ডেল-আজিমগঞ্জ EMU স্পেশাল ট্রেনটি (Bandel-Azimganj EMU Special Train) প্রতিদিন সকাল ১০:১০ নাগাদ ছাড়বে। এরপর সেটি নবদ্বীপ ধাপ, কাটয়া, খাগড়াঘাট রোড হয়ে আজিমগঞ্জ ঢুকবে দুপুর ১৪:১০ নাগাদ। এরপর ফিরতি পথে সেটি ০৩০২২ হয়ে আজিমগঞ্জ থেকে ছাড়বে দুপুর ১৪:৪০ নাগাদ। একই রুট ধরে ট্রেনটি ব্যাণ্ডেল ঢুকবে সন্ধে ১৯:১০ নাগাদ।

আরও পড়ুনঃ রাজ্যের আবেদনে সাড়া, DA মামলার শুনানির দিনক্ষণ স্থির করল সুপ্রিম কোর্ট

রাণাঘাট-লালগোলার লোকাল ট্রেনের সময়সূচী

এবার জেনে নেওয়া যাক রাণাঘাট-লালগোলার লোকাল ট্রেনের সময়সূচী সম্পর্কে। জানা গিয়েছে, ট্রেন নম্বর ০৩১৫৩ রাণাঘাট থেকে প্রতিদিন ছাড়বে সকাল ৭:৩২ নাগাদ। এরপর সেটি লালগোলা পৌঁছাবে সন্ধে ১০:৪২ নাগাদ। এরপর ট্রেন নম্বর ০৩১৫৪ লালগোলা থেকে সকাল ১১:৫০ নাগাদ ছাড়বে এবং রাণাঘাট ঢুকবে দুপুর ১৫:১০ নাগাদ।

এর পাশাপাশি ট্রেন নম্বর ০৩১৫৫ লোকাল ট্রেনটি রাণাঘাট থেকে দুপুর ১৫:৩০ নাগাদ ছেড়ে যাবে এবং লালগোলা ঢুকবে সন্ধে ১৮:৪০ নাগাদ। এরপ্র ট্রেন নম্বর ০৩১৫৬ হয়ে লালগোলা থেকে সন্ধে ১৯:১০ নাগাদ ছাড়বে এবং রাণাঘাট ঢুকবে রাত ২২:২০ নাগাদ। রেল জানিয়েছে, উল্লেখিত স্পেশাল লোকাল ট্রেনগুলি যাত্রাপথে সব স্টেশনে থামবে।