বাড়িতে সোনা থাকলেই আয় হবে মোটা টাকা! বিশেষ প্রকল্প চালু করতে চলেছে সরকার

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার থেকে বাড়িতে পড়ে থাকা সোনা দিয়েই আয় করতে পারবেন আপনি! এর জন্য অবশ্য আপনার ঘরে থাকা সোনা (Income With Gold) বিক্রি করতে হবে না। মানি কন্ট্রোলের এক রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার গোল্ড মনিটাইজেশন স্কিমের একটি নতুন এবং সংশোধিত সংস্করণ চালু করতে চলেছে। মনে করা হচ্ছে আগামী দু সপ্তাহের মধ্যেই এই প্রকল্প চালু করে দিতে পারে সরকার। আর সেটা হলে সরকারের লক্ষ্য থাকবে আগের তুলনায় অনেক বেশি পরিমাণ সোনা আর্থিক ব্যবস্থায় নিয়ে আসা। ধারণা করা হচ্ছে, সরকারের এই বিশেষ প্রকল্পের আওতায় অন্তত 1000 টনেরও বেশি সোনার এই কেন্দ্রের হাতে আসতে পারে। তাতে চাঙ্গা হবে দেশের অর্থনীতি।

বাড়িতে সোনা থাকলেই আয় করতে পারবেন আপনি!

প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের এই বিশেষ প্রকল্পে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাঙ্কের পাশাপাশি অন্তর্ভুক্ত হবেন সোনার ব্যবসায়ীরাও। যার ফলে সাধারণ মানুষ তাদের বাড়িতে থাকা সোনা সরাসরি ব্যবসায়ীদের কাছে জমা রাখতে পারবেন। পরবর্তীতে ওই ব্যবসায়ী নির্দিষ্ট পরিমাণ সোনা সরকারের অনুমোদিত শোধনাগার এবং ব্যাঙ্কে পৌঁছে দেবেন।

কয়েকজন বাজার বিশেষজ্ঞ বলছেন, আসলে সাধারণ ক্রেতা বা আমজনতা ব্যাঙ্কের তুলনায় অনেক বেশি বিশ্বাস করেন সাধারণ সোনার ব্যবসায়ীদের। এর ফলে বাড়িতে থাকা সোনা তাঁদের হাত দিয়ে সরকারের শোধনাগারে পাঠানোর মাধ্যমে এই প্রকল্প সাফল্যমন্ডিত হবে। সম্প্রতি এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে অল ইন্ডিয়া জুয়েলার্স অ্যান্ড গোল্ডস্মিথস ফেডারেশন জানিয়েছে, ভারতের পরিবারগুলিতে থাকা সোনার অন্তত 5 শতাংশও যদি এই প্রকল্পের অধীনে আসে সেক্ষেত্রে কম করে 7 থেকে 8 লক্ষ কোটি টাকার লিকুইড ফান্ড আসতে পারে।

অবশ্যই পড়ুন: বদলে গেল ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচের সময়!

জানিয়ে রাখা প্রয়োজন, কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্পের অধীনে যদি কেউ সোনার ব্যবসায়ীদের হাত ধরে সরাসরি সরকারের খাতে সোনা জমা করেন সে ক্ষেত্রে বাড়িতে বসেই মোটা সুদ থেকে ভাল পরিমাণ আয় করতে পারবেন। এর আগে 2015 সালেই চালু করা হয়েছিল স্বর্ণ নগরীকরণ প্রকল্প। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের পরিবারগুলিতে জমে থাকা সোনা ব্যাঙ্কের আওতায় আনা এবং সোনার আমদানি কমানো। এই প্রকল্পে অবশ্য সাধারণ গ্রাহকরা সোনার বিনিময়ে 2.50 শতাংশ পর্যন্ত সুদ পেতেন। তবে নতুন প্রকল্পের অধীনে সেই আয়টা অনেকটাই বেশি হবে বলেই আশা করা যাচ্ছে!