স্ত্রীর সাথে যৌথভাবে বিনিয়োগে পাবেন ৪১ লাখ, পোস্ট অফিসের এই স্কিম সম্পর্কে জানতেন?

Published:

Post Office Best Savings Scheme

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কবে টাকা আসবে তারপর বিনিয়োগ করবেন, এমনটা ভেবে থাকলে বিপদ আপনারই (Post Office Best Savings Scheme)! অভিজ্ঞ বিনিয়োগকারীরা বলেন, আয় সীমিত হলেও সেখান থেকেই অল্প অল্প করে বিনিয়োগ করা উচিত। এতে ভবিষ্যতে আর্থিক দিক থেকে সমস্যায় পড়তে হয় না। আর সঞ্চয়ের প্রশ্ন উঠলেই মাথায় আসে ভারতীয় পোস্ট অফিসের কথা। এই সরকারি আর্থিক প্রতিষ্ঠানটিতে আজকের দিনেও চোখ বন্ধ করে ভরসা করতে পারেন বিনিয়োগকারীরা। আর এই পোস্ট অফিসে এমন একটি স্কিম রয়েছে যেখানে আপনি আপনার জীবন সঙ্গিনীর সাথে যৌথভাবে বিনিয়োগ করে মেয়াদ শেষে মোটা টাকা আয় করতে পারবেন।

স্ত্রীয়ের সাথে বিনিয়োগ করে মেয়াদ শেষে পাবেন 41 লাখ টাকা

প্রথমেই বলে রাখি, ভারতীয় পোস্ট অফিসের একটি অত্যন্ত লাভদায়ী স্কিম রেকারিং ডিপোজিট বা RD স্কিম। এই স্কিমে একজন ব্যক্তি নূন্যতম প্রত্যেক মাসে 100 টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। তবে এতে বিনিয়োগের সর্বোচ্চ কোনও সীমা নেই। এই বিশেষ প্রকল্পে সরকার বার্ষিক 6.7 শতাংশ সুদ দিয়ে থাকে। আসলে এটা যেহেতু সরকারি স্কিম ফলে এখানে টাকা রেখে চোট যাওয়ার চিন্তা করতে হবে না আপনাকে। আপনার গচ্ছিত অর্থের গ্যারান্টি দেবে সরকার।

এই প্রকল্পে একজন ব্যক্তি নিজে সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করার পাশাপাশি নিজের স্ত্রী বা জীবন সঙ্গিনীর সাথে যৌথ অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারেন। আপনি যদি মেয়াদ শেষে 41 লাখ টাকা আয় করতে চান সে ক্ষেত্রে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে 5 বছর, 5 বছর করে মোট 10 বছরের জন্য প্রত্যেক মাসে 24,000 টাকা বিনিয়োগ করুন। এর মধ্যে স্বামী 12,000 এবং স্ত্রী জমাবেন 12,000।

অবশ্যই পড়ুন: ছুটির দিনে দক্ষিণবঙ্গের ৫ জেলায় মুষলধারে বৃষ্টি, কালবৈশাখী, আজকের আবহাওয়া

স্বামী এবং স্ত্রী উভয়ই যদি রেকারিং ডিপজিটে মোট 10 বছরের জন্য প্রত্যেক মাসে 24,000 টাকা করে রাখেন সে ক্ষেত্রে মেয়াদ শেষে তাদের মোট আমানতের পরিমাণ গিয়ে দাঁড়াবে 28 লাখ 80 হাজার টাকায়। এর সাথে বার্ষিক 6.7 শতাংশ সুদ হিসেবে যুক্ত হবে মোট 12 লাখ 20 হাজার 509 টাকা। সবমিলিয়ে মেয়াদ পূর্তির পর আপনার হাতে থাকবে, 41 লাখ 509 টাকা। যদিও রেকারিং ডিপোজিটের এককালীন মেয়াদ 5 বছর হয়ে থাকে। তবে আপনাকে পরবর্তী 5 বছরের জন্য মেয়াদ বাড়িয়ে নিতে হবে।