সহেলি মিত্র, কলকাতাঃ কোথাও ৩৮ ডিগ্রি তো কোথাও ৪৪ ডিগ্রি সেলসিয়াস গরম। এরকম লাগামছাড়া গরমে বাড়ি থেকে বেরনো যেন দুষ্কর হয়ে উঠেছে বাংলা সহ দেশের অধিকাংশ রাজ্যের মানুষ। সকলেই চাইছেন একটু ঝড় বৃষ্টি হোক। তো আবার কিছু মানুষ চাইছেন পাহাড়ি কোনও হিল স্টেশন (Hill Station) থেকে দু’দিনের জন্য ঘুরে আসতে। কিন্তু কোথায় যাওয়া যায়? এই প্রশ্নও তুলছেন সকলে। তবে চিন্তা নেই, আজকের এই আর্টিকেলে আপনাদের এমন কিছু সুন্দর জায়গার (Offbeat Destinations) সন্ধান দেব যেখানে গেলে গরম কাকে ভুলে যাবেন, গায়ে সোয়েটার অবধি দিতে হবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
গরম থেকে বাঁচতে ঘুরে আসুন ৫ হিলস্টেশন থেকে
গরম পড়তে না পড়তেই জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে বিশেষ করে হিল স্টেশনগুলিতে মানুষের ভিড় বাড়তে থাকে। কিন্তু আপনিও কি এমন কিছু জায়গার খোঁজ করছেন যেখানে ঠান্ডার পাশাপাশি ভিড়ভাট্টা কম আছে? যেখানে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়? তাহলে আজ আপনাদের ৫ জায়গা সম্পর্কে খোঁজ দেব। চলুন জেনে নেওয়া যাক।
মুন্সিয়ারি
উত্তরাখণ্ডের মুন্সিয়ারি হল একটি শান্ত এবং সুন্দর হিল স্টেশন। এখানে পাহাড় এবং সবুজে ভরপুর পরিবেশ আপনার হৃদয় জয় করে নেবে। এখানে আপনি আরাম করে হাঁটতে পারবেন জঙ্গলে ঘুরে দ্বিগুণ আনন্দ উপভোগ করতে পারবেন।
নাগর
হিমাচল প্রদেশের নাগর একটি চমৎকার জায়গা হল নাগর। কুল্লু উপত্যকায় অবস্থানরত এই ছোট্ট শহরটি তার শিল্প, ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এখানে নাগর কাসল, নিকোলাস রোরিখ আর্ট গ্যালারি এবং পুরনো মন্দির পর্যটকদের কাছে খুবই জনপ্রি হয়ে উঠছে ধীরে ধীরে।
কালিম্পং
পশ্চিমবঙ্গের কলিম্পং, যা দার্জিলিং থেকে প্রায় দুই ঘণ্টার দূরত্বে অবস্থিত, বলতে গেলে একেবারে হাতের কাছেই। শান্ত পরিবেশ এবং সুন্দর বৌদ্ধ মঠের জন্য পরিচিত। এখানে ব্রিটিশ যুগের স্থাপত্য, তিব্বতি সংস্কৃতি এবং চমৎকার স্ট্রিট ফুডের অনন্য মেলবন্ধন দেখতে পাবেন। দুড়পিন গোম্পা, ম্যাকফারলেন চার্চ এবং এখানকার স্থানীয় বাজারও পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয়।
আরও পড়ুনঃ শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের, দেখুন রুট ও সময়সূচি
বিনসর
উত্তরাখণ্ডের আরও একটি অফবিট জায়গা হল বিনসর। যারা একটু ঘুরতে গিয়ে শান্ত, নিরিবিলি জায়গা পছন্দ করেন তাঁদের জন্য একদম আদর্শ স্পট। এখানে ঘন বন, হিমালয়ের চমৎকার দৃশ্য এবং বিভিন্ন ধরনের নাম না জানা পাখি দেখা যায়। এখানে জিরো পয়েন্ট ট্রেক পর্যটকদের অনেকের পছন্দ। এখান থেকে হিমালয়ের সুন্দর বরফে ঢাকা চূড়া স্পষ্ট দেখা যায়।
তীর্থন ভ্যালি
ঘুরতে গিয়ে অ্যাডভেঞ্চার পছন্দ করেন? তাহলে হিমাচল প্রদেশের কুল্লু জেলায় অবস্থিত তীর্থন ভ্যালি আপনার জন্য একদম পারফেক্ট। অ্যাডভেঞ্চার এবং প্রকৃতি প্রেমীদের জন্য এই জায়গা স্বর্গের থেকে কম কিছু নয়। এই জায়গা গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের কাছে অবস্থিত এবং এখানে ট্রেকিং, বার্ড ওয়াচিং এবং নদীর তীরে সময় কাটানোর আলাদা আনন্দ আছে। ঝালোড়ি পাস, সেরোলসার লেক এবং চোই জলপ্রপাত এই জায়গার সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে। তাহলে আর দেরি না করে আপনিও আপনার প্রিয়জন, পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসতে পারেন উল্লেখিত এই ৫ জায়গা থেকে।










