কলকাতার অদূরেই ‘মিনি লাদাখ’, গরমের ছুটিতে ঘুরে আসুন ব্লু লেক থেকে

Published:

Odisha Blue Lake

সহেলি মিত্র, কলকাতাঃ গরম জাঁকিয়ে পড়তে না পড়তেই বাঙালির পায়ের তলায় নতুন করে সর্ষে ফুল গজিয়ে উঠেছে। বেশিরভাগেরই মন চাইছে কোথা থেকে ঘুরে আসতে বিশেষ কোনও অফবিট জায়গা কোথায়। কিন্তু এখন প্রশ্ন, ভারতে আর কোথায়ই বা অফবিট জায়গা অবশিষ্ট আছে! কিন্তু আমরা যদি বলি আছে, এমন এক জায়গা যেটি এখনও প্রচারের আড়ালেই রয়েছে, একদম লুকনো রত্ন যাকে বলে। এমন জায়গা যেখানে স্থানীয়রা অবধি খুব কম জায়গা। জায়গাটি আবার ওড়িশাতে (Odisha) অবস্থিত। এমন একটি লেক যেখানে গেলে বলতে বাধ্য হবেন, এটা ওড়িশা বা ভারত হতেই পারে না। চলুন জায়গাটি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

ঘুরে আসুন ওড়িশার ‘লাদাখ’ থেকে

আজ আপনাদের ওড়িশা ব্লু লেক (Odisha Blue Lake) সম্পর্কে তথ্য দেব যেখানে গেলে আপনি সেখানকার প্রেমে পড়ে যাবেন। এমন একটি লেক যার ধারে বসে আপনি ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দতে পারবেন। ব্লু লেক ওড়িশার মিত্রপুর থেকে ২ কিমি এবং বালেশ্বর শহর থেকে ১৫ কিমি দূরে অবস্থিত। এটি একটি কৃত্রিম লেক যা এই স্থানে খননকার্যের ফলে সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যে চালু হল বিদ্যাঞ্জলি প্রকল্প, বিজ্ঞপ্তি স্কুল শিক্ষা দপ্তরের, কী কী সুবিধা মিলবে?

লেকটি নীলগিরি পাহাড়ের কাছে অবস্থিত এবং বছরের সব সময় জলে পরিপূর্ণ থাকে। ব্লু লেক পিকনিক স্পট নীলগিরির নিকটবর্তী একটি অফবিট জায়গা। লেকের সবুজ জলে সূর্যের আলো পড়লে আরও যেন মায়াবী হয়ে ওঠে। এই ব্লু লেক পঞ্চলিঙ্গেশ্বর এবং এমানি জগন্নাথ মন্দিরের কাছে অবস্থিত, তাই পর্যটকরা এখানে বনভোজনের জন্য আসেন। এই স্থানটি ঘুরে দেখার সেরা সময় হলো সূর্যোদয় বা সূর্যাস্তের সময়, কারণ তখন আপনি এর মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই ব্লু লেক বালেশ্বর জেলার অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ কেন্দ্র হয়ে উঠছে ধীরে ধীরে। অনেকে আবার এই জায়গাটিকে লাদাখের প্যাংগং লেকের সঙ্গেও তুলনা করেন। কেউ কেউ বলেন মিনি লাদাখ।

কীভাবে যাবেন?

নিকটতম বাস স্টপ হল নীলগিরি, যা মিত্রপুর লেক থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া হাওড়া থেকে ট্রেনে করে আপনি বালেশ্বর স্টেশনে চলে আসতে পারেন। এরপর সেখান থেকে প্রাইভেট গাড়ি বুক করে ঘুরে আসতে পারেন ব্লু লেক।