দিঘার পাশেই ঝাউবন-ম্যানগ্রোভে ঘেরা এক লুকোনো সৈকত, ঘুরে আসুন কানাইচট্ট

Published:

Kanai Chatta

সহেলি মিত্র, কলকাতাঃ পূর্ব মেদিনীপুর…সমুদ্রপ্রেমীদের কাছে নামটাই যথেষ্ট। এর কারণ, এই জেলাতেই রয়েছে দিঘা (Digha) থেকে শুরু করে মন্দারমনি (Mandarmani), উদয়পুর, তাজপুর, বগুরান জলপাইয়ের মতো একের পর এক দর্শনীয় জায়গা। তবে অনেক তো দিঘা হল, আজ আপনাদের এই পূর্ব মেদিনীপুরের অন্দরে লুকিয়ে থাকা এক লুকনো রত্নের সন্ধান দেব যে জায়গাটি না আগে আপনি দেখেছেন বা জায়গাটি সম্পর্কে শুনে থাকবেন। আজ কথা হচ্ছে দিঘার অদূরে থাকা নতুন এক জায়গা ‘কানাইচট্ট’ (Kanai Chatta) নিয়ে।

ঘুরে আসুন দিঘার অদূরে ‘কানাইচট্ট’ থেকে

কাঁথির খুব কাছেই রয়েছে এই কানাইচট্ট সি বিচটি। জায়গাটি একদমই আনএক্সপ্লোর। কাঁথি, দিঘার খুব কাছে হলেও আজও খুব কম মানুষই আছেন যারা এই জায়গাটি সম্পর্কে জানেন। এখানে রয়েছে প্রকৃতির এমন এক মেলবন্ধন যা আপনি নিজের চোখে দেখলেও বিশ্বাস করতে পারবেন না। এখানে একদিকে রয়েছে ঝাউবন অন্যদিকে রয়েছে ঘন সবুজে সমৃদ্ধ ম্যানগ্রোভ। আর ঠিক অন্যদিকে রয়েছে একদম নির্জন সমুদ্র সৈকত।

আরও পড়ুনঃ নতুন করে দুর্যোগ! কাঁপানো ঝড় বৃষ্টির সতর্কতা ৩ জেলায়, আজকের আবহাওয়া

যে দিকে তাকাবেন মানুষের টিকি খুঁজে পাবেন না। একদম ভার্জিন সি বিচ যাকে বলে। এখানে ভাটার সময়ে সমুদ্রের জল অনেকটাই পিছিয়ে যায়। এটি অনেকের কাছে আইল্যান্ডের সমান। এখানে এসে সানসেট দেখা একদম মিস করা যাবে না। এটি একদম গ্রাম। এখানে থাকার জন্য আপনি কিন্তু কোনও হোটেল পাবেন না। এখানে যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর। তাহলে আর দেরি না করে ঘুরে আসুন অচেনা এই সমুদ্র তটটি থেকে।

কীভাবে যাবেন কানাইচট্ট?

সেক্ষেত্রে বাসে করে বা নিজের গাড়ি করে আগে আপনাকে কাঁথি আসতে হবে। এরপর সেখান থেকে কোনও গাড়ি বুক করে ঘুরে আসতে পারেন কানাইচট্ট। নিজের গাড়ি থাকলে তো অন্য গাড়ি বুক করার কোনও দরকারও নেই।