বাড়িতেই বানিয়ে নিন ঠাকুরবাড়ির ইলিশ ব্যঞ্জন, চেটেপুটে খাবে সবাই

Published:

Thakurbari Style Ilish Recipe

প্রীতি পোদ্দার, কলকাতা: বৃষ্টির মরসুমে বাড়িতে ইলিশ (Ilish) হবে না, তা কি কখনও হয়? তার উপর যেখানে ইলিশের সঙ্গে বাঙালির এক আলাদাই মনের টান রয়েছে সেখানে এই স্বাদ বাদ যায় কি করে। যদিও বছরভর ইলিশ মিললেও, বর্ষাকালে ইলিশের স্বাদই হয় আলাদা। ঝোল, ভাজা, ভাপা, যে ভাবেই খাওয়া হোক না কেন স্বাদ যেন মুখে লেগে থাকে। তবে আজ আমাদের প্রতিবেদন এই ইলিশ দিয়েই এক অন্যরকমের রেসিপি (Recipe) নিয়ে হাজির হয়েছে। আর সেটি হল ঠাকুরবাড়ির ইলিশ ব্যঞ্জন (Thakurbari Style Ilish Recipe)। রইল রেসিপি

উপকরণ

ইলিশের ব্যাঞ্জন বানানোর জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল— ইলিশ, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, নুন, দুই, চিনি, সাদা তেল, ঘি।

রান্নার পদ্ধতি

ইলিশের ব্যাঞ্জন বানানোর জন্য বাজার থেকে আনা ইলিশ মাছগুলি ভাল ভাবে ধুয়ে নিতে হবে। অন্যদিকে একটি ব্লেন্ডারে খোসা ছাড়িয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং সামান্য জল মিশিয়ে মিহি ভাবে মিশ্রণ বের করে নিতে হবে। এরপর সেই মশলা সামান্য ইলিশের গায়ে ভালো করে মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন। এরপর একটি বাটিতে দই, নুন এবং চিনি একসঙ্গে ফেটিয়ে রাখতে হবে। সেটিকেও প্রায় ৪৫ মিনিট ওই অবস্থায় রেখে দিন।

কড়াইতে সামান্য ঘি দিয়ে ওভেনে হালকা গরম করে নিতে হবে। আর তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজ গুলোর মধ্যে সামান্য ব্রাউন কালার আসলে তুলে নিতে হবে। তার পরে কড়াইতে পরে থাকা ওই ঘিয়ের মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। মাছগুলোকে এপিঠ ওপিঠ ভাজার পরে একটি থালায় তুলে নিতে হবে।

আরও পড়ুন: লাউ দিয়ে রেস্তোরাঁ-স্টাইল বানিয়ে ফেলুন কোপ্তা কারি, স্বাদ হবে অসাধারণ

এ বার কড়াইতে সামান্য ঘি নিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিতে হবে। তারপর বাকি বেটে রাখা মশলা ঢেলে দিতে হবে। নাড়াচাড়া দিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। এবার মশলার কাঁচা গন্ধ চলে গেলে আঁচ কমিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দই। এই সময় দই সমেত গোটা মিশ্রণটা নাড়তে থাকুন, যাতে দই ফেটে না যায়। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। রান্না শেষ হওয়ার মুখে উপর থেকে ধনেপাতা কুচি এবং বেরেস্তা ছড়িয়ে দিতে হবে। ব্যাস তাহলেই তৈরি ঠাকুরবাড়ির বিখ্যাত ইলিশ ব্যঞ্জন।

আরও Fish Ilish Recipe