এসি বাসে করে মেদিনীপুর থেকে মায়াপুর ইস্কন, জানুন সময়সূচি ও রুট

Published:

Midnapore-Mayapur Bus

সহেলি মিত্র, কলকাতাঃ পুণ্যার্থীদের জন্য দারুণ সুখবর। বিশেষ করে আপনিও যদি মেদিনীপুরের বাসিন্দা হয়ে থাকেন এবং মায়াপুর ইস্কন যাওয়ার জন্য মুখিয়ে থেকে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আর ঘুরে ঘুরে যাওয়ার দিন শেষ, কারণ এবার মেদিনীপুর থেকে সরাসরি মায়াপুর ইস্কন মন্দিরের জন্য শুরু হল বাস পরিষেবা (Midnapore-Mayapur Bus)। বিশেষ করে এই গরমের কথা মাথায় রেখে ইস্কনের উদ্দেশ্যে চালু হল এসি বাস পরিষেবা। অর্থাৎ বাস যাত্রা হবে আরও আরামে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

মেদিনীপুর থেকে মায়াপুর ইস্কন বাস পরিষেবা শুরু

ফেসবুকে ভাইরাল হওয়া এক রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি মেদিনীপুর থেকে ভায়া ডানলপ, কল্যাণী এইমস হয়ে সরাসরি মায়াপুর ইস্কন মন্দির যাওয়ার এসি পরিষেবা চালু হয়েছে। এই বাসটি চালু করে মা তারা/মা রুদ্রায়নী নামের বাস সংস্থা। এক বাসে করেই একদিকে আপনি কল্যাণী এইমস-এ চিকিৎসার জন্য যেতে পারেন আবার অন্যদিকে একই বাসে করে আপনি মায়াপুর ইস্কনের মতো পবিত্র ধর্মীয় জায়গায় গিয়ে নিজের শরীর ও মন প্রশান্তিতে ভরিয়ে তুলতে পারবেন।

বাসের রুট ও সময়সূচী

মেদিনীপুর থেকে মায়াপুর যাওয়ার একমাত্র শীততাপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা কিন্তু এটাই চালু হয়েছে। যাইহোক, এবার পূর্ণাঙ্গভাবে জেনে নেওয়া যাক বাসের রুট ও সময়সূচী সম্পর্কে। রিপোর্ট অনুযায়ী, বাসটি মেদিনীপুর থেকে ভায়া খড়গপুর চৌরঙ্গী, মাদপুর, বসন্তপুর, ডেবরা, আশারি, রাতুলিয়া, মেছোগ্রাম, সিদ্ধা বাজার, দেউলিয়া বাজার, হলদিয়া মোড়, কোলাঘাট, বাগনান, উলুবেড়িয়া, ধুলাগড়, আলমপুর, কোনা এক্সপ্রেসওয়ে, বালিহল্ট, দক্ষিণেশ্বর, ডানলপ, সোদপুর, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচড়াপাড়া জোনপুর মোড়, কল্যানী AIIMS, কল্যানী মোড়, চাকদহ, রানাঘাট, ফুলিয়া, শান্তিপুর বাইপাস, কৃষ্ণনগর হাইরোড/নবদ্বীপ মোড়, চৌগাছা, শোনডাঙ্গা, বামনপুকুর, শ্রী শ্রী মায়াপুরধাম ইস্কন মন্দির অবধি যাবে।

আরও পড়ুনঃ একই মাসে ডাবল অনুদান! লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় তথ্য

মেদিনীপুর-মায়াপুর বাসের সময়সূচি

এবার আসা যাক সময়সূচি সম্পর্কে। মেদিনীপুর থেকে মায়াপুর যাওয়ার সময় মেদিনীপুর থেকে বাসটি ছাড়ে – সকাল ৭:১০, ডেবরা থেকে ছাড়ে সকাল ৮টার সময়ে, কোলাঘাট থেকে ছাড়ে সকাল ৮:৪০ মিনিটে, ডানলপ ছাড়ে সকাল ১০:১০ মিনিটে, কল্যানী AIIMS থেকে ছাড়ে সকাল ১১:৩৫ মিনিটে এবং মায়াপুর পৌঁছাবে দুপুর ১টা নাগাদ। ফিরতি পথে মায়াপুর ইস্কন মন্দিরে ৪ নং গেট থেকে ছাড়ে দুপুর ১:৪৫ মিনিটে, কৃষ্ণনগর হাইরোড থেকে ছাড়ে দুপুর ২:২০ মিনিটে, রানাঘাট ছাড়ে দুপুর ২:৪৫ মিনিটে, কল্যানী AIIMS থেকে ছাড়ে দুপুর ৩:২৫ মিনিটে, ডানলপ থেকে ছাড়ে বিকেল ৪:৩৫ মিনিটে এবং বাসটি মেদিনীপুর পৌঁছায় – সন্ধ্যা ৭:৩৫ মিনিটে। আপনি অনলাইন এবং অফলাইন দুইভাবেই সিট বুক করতে পারবেন। অনলাইনের ক্ষেত্রে আপনি RedBus দেখতে পারেন।