প্রীতি পোদ্দার, কলকাতা: ভয়ংকর গরমে রীতিমত হাঁসফাঁস অবস্থা আট থেকে আশির। তাই এই সমস্যার হাত থেকে বাঁচতে আমরা ক্রমশ এসির (Air Conditioner) উপর নির্ভরশীল হয়ে পড়ছি। অনেকেই সারা দিন এসি চালিয়ে রাখেন, আবার কেউ কেউ শুধু রাতে ঘুমানোর সময় ব্যবহার করেন। কিন্তু জানেন কি দীর্ঘ সময় ধরে এয়ার কন্ডিশনারের ঠান্ডা বাতাসে থাকলে শরীরের (Health) উপর নেতিবাচক প্রভাব পড়ে, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা।
মারাত্মক ক্ষতি করে এসি
বাড়িতে কিংবা অফিসে এখন সব জায়গায় এসির দাপট বেশ বেড়ে গিয়েছে। এই ভ্যাপসা গরমের থেকে নিস্তার পেতে আমরা এসির ঠান্ডা হাওয়ায় প্রাণ জুড়িয়ে নিচ্ছি। কিন্তু সারাক্ষণ এসির মধ্যে থাকার ফলে শরীরে মারাত্মক ক্ষতিকর প্রভাব পরে। কারণ এসির অনেক খারাপ দিক রয়েছে। আমরা সাময়িক গরমের দাবদাহ থেকে দ্রুত রেহাই পেতে অজান্তেই স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছি। কী কী ক্ষতি হতে পারে এসি থেকে, চলুন এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত।
রুক্ষ ত্বকের সমস্যায়
সারাদিন এসিতে থাকলে ত্বক শুষ্ক এবং রুক্ষ হতে যায়। অর্থাৎ ত্বকের স্বাভাবিক ময়েশ্চার সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এমনকি ত্বকের বিভিন্ন অসুখও হতে পারে এর ফলে। তাই একটানা দীর্ঘক্ষণ এসি না চালানোই উচিত।
শ্বাসকষ্টের সমস্যা
দীর্ঘক্ষণ এসি চালালে ঘরের আর্দ্রতা কমে যায়, ফলে বাতাস আরও শুষ্ক হয়ে পড়ে। নাক, গলা শুকিয়ে যাওয়ার পাশাপাশি কাশি ও শ্বাসকষ্টের সমস্যাও দেখা দিতে পারে। এমনকি যাদের এলার্জির মতো অসুখ রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যা আরো গুরুতর আকার ধারণ করে।
মানসিক অবসাদ বেড়ে যায়
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বেশিরভাগ সময়ে এসি থাকা মানুষরা মাথা যন্ত্রণা এবং অবসাদে ভোগেন। এছাড়াও এসির ঠাণ্ডা হাওয়ায় চোখের সমস্যা বেড়ে যায়, ড্রাই আইস এর সমস্যাও শুরু হয়।
আরও পড়ুন: ডিওডোরেন্ট ছাড়াই শরীর থাকবে ফ্রেশ! গরমে ঘামের দুর্গন্ধ দূর করুন ঘরোয়া উপায়ে
হৃদপিন্ডের সমস্যা
রোদে গরমে প্রচুর ঘেমে-নেয়ে যদি হঠাৎ করে এসি ঘরে গিয়ে বসেন, তাহলে হঠাৎ করে শরীরের তাপমাত্র কমে যাবে। এবং তার প্রভাব সরাসরি গিয়ে পড়বে হৃদপিণ্ডে। এতে হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।










