মানবসেবার উদ্দেশ্যে ছাড়েন মাইক্রোসফটের চাকরি, UPSC ক্র্যাক করে আজ IAS গার্গী

Published:

অনন্যা সরকার, গুজরাট: যেখানে আমাদের দেশের বেশিরভাগ তরুণ-তরুণীই ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে কোনো বড় কোম্পানিতে চাকরি করার স্বপ্ন দেখেন, সেখানে রাজস্থানের গার্গী জৈন তাঁর মোটা বেতনের চাকরি, আরামদায়ক জীবনযাপন ছেড়ে দেশের অন্যতম কঠিন পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন (UPSC Success Story of IAS Gargi Jain)। মাইক্রোসফটের (Microsoft) মতো একটি নামকরা কোম্পানিতে চাকরি পাওয়া অনেকের কাছেই স্বপ্ন থাকে, কিন্তু গার্গীর জীবনের উদ্দেশ্য ছিল ভিন্ন। তিনি চেয়েছিলেন দেশের সেবা করতে এবং মানুষের জীবনে পরিবর্তন আনতে। তাই শুরু করেন ইউপিএসসি সিভিল সার্ভিস (UPSC Civil Service) পরীক্ষার প্রস্তুতি। কঠোর পরিশ্রম, অধ্যাবসায় ও নিষ্ঠার জোরে আজ তিনি একজন আইএএস (IAS) অফিসার হিসেবে কর্মরত। আসুন তাঁর এই সাফল্যের কাহিনীটি সম্পর্কে জেনে নেওয়া যাক।

মাইক্রোসফট থেকে সিভিল সার্ভিসের প্রস্ততি

ইঞ্জিনিয়ারিং পাস করার পর গার্গী জৈন মাইক্রোসফটে কয়েক বছর কাজ করেন, কিন্তু তাঁর মন পড়েছিল অন্যদিকে। দেশের মানুষের জন্য কিছু করার উদ্দেশ্যে তিনি চাকরি ছেড়ে দিয়ে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন। প্রথম চেষ্টায় অল্প কিছু নম্বরের জন্য উত্তীর্ণ হতে পারেননি গার্গী, কিন্তু হাল ছাড়েননি তিনি। নতুন উদ্যমে আবার প্রস্তুতি শুরু করেন এবং দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ইউপিএসসি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ৪৫ র‍্যাঙ্ক (AIR) অর্জন করেন এবং একজন আইএএস অফিসার হন।

আরও পড়ুন: পরপর তিনবার ব্যর্থ, চতুর্থ প্রচেষ্টায় UPSC ক্র্যাক করে IAS অফিসার গরিব কৃষকের মেয়ে

ভালোভাবে ডিগ্রি কোর্স শেষ করার পর বড় কোম্পানিতে চাকরি পাওয়া যেকোনো শিক্ষার্থীর জন্যই একটি গর্বের মুহূর্ত। কিন্তু গার্গী জৈনের আকাঙ্ক্ষা ছিল অন্যরকম। তাঁর সাফল্যের যাত্রা ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে মাইক্রোসফটে যোগ দেওয়াতেই থেমে যায়নি। তিনি সবসময় এমন একটি কাজ করতে চেয়েছিলেন, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। আর এই ভাবনাই তাকে চাকরি ছেড়ে দিয়ে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করার জন্য উদ্বুদ্ধ করে।

আরও পড়ুন: দ্বাদশ ফেল, বিক্রি করেন সবজি! UPSC পাস করে আজ IAS নারায়ণ

প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হলেও মনোবল ভাঙেনি। প্রথমবার তিনি মাত্র কিছু নম্বরের জন্য বাদ পড়েন। তবে নিজের ভুলগুলোকে শুধরে তিনি আবার প্রস্তুতি শুরু করেন এবং দ্বিতীয় প্রচেষ্টায় সারা দেশের মধ্যে ৪৫তম র‍্যাঙ্ক অর্জন করে নিজের যোগ্যতা প্রমাণ করেন। সফলভাবে ইউপিএসসি উত্তীর্ণ করে গার্গী কর্ণাটক ক্যাডারে যোগদান করেন, কিন্তু বিয়ের পর গার্গী গুজরাট ক্যাডারে যান। বর্তমানে তিনি গুজরাটের ছোটা উদয়পুর জেলার কালেক্টর হিসেবে কাজ করছেন। এই প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত এলাকায় দক্ষতার সাথে প্রশাসনিক চ্যালেঞ্জগুলি সামলাচ্ছেন গার্গী।