বিক্রম ব্যানার্জী, কলকাতা: 28 আগস্ট, রাজ্যজুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। আর এই দিনেই কলকাতার ক্যাথিড্রাল রোডে তৃণমূল (Trinamool Congress) ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনের মঞ্চ বেঁধেছে কালীঘাট তৃণমূল। আর সেই মঞ্চ থেকেই এবার ভারতীয় জনতা পার্টিকে নিশানা করতে গিয়ে বিস্ফোরক এক মন্তব্য করে বসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন, নিজের দীর্ঘ বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই অভিষেক রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারকে নিশানা করে বলেন, “ভোটে জিতে যারা ক্ষমতায় এসেছিল বাংলার অভিশাপ কী দেখেছেন.. 4 তারিখ বাংলার ফল বেরিয়েছে আর 15 তারিখ ককরোচ জনতা পার্টি তৈরি হয়েছে।”
ককরোচ জনতা পার্টির প্রসঙ্গ টেনে বিস্ফোরক অভিষেক
বৃহস্পতিবারই, কলকাতার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হানা দিয়েছিলেন কলকাতা পুরসভার আধিকারিকরা। একেবারে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে নিয়ে এদিন অভিষেকের অফিসে পৌঁছয় পুরসভা। সেখানে বিলবোর্ড নামানো নিয়ে কয়েক দফা অশান্তি বাঁধে। আর সেই ঘটনার কিছু ঘন্টার মধ্যেই কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করে কালীঘাট তৃণমূল।
শুক্রবার, দলে দলে কালীঘাট তৃণমূলের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন মঞ্চের সামনে হাজির হয়েছিলেন তৃণমূলের দলীয় নেতা কর্মীরা। আর সেই মঞ্চ থেকেই এদিন উঁচুস্বরে রাজ্যের শাসক দলকে নিশানা করতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে এদিন, বিজেপিকে আক্রমণ করতে গিয়ে অভিষেক তুলে ফেললেন ককরোচ জনতা পার্টির নাম। ডায়মন্ড হারবারের সাংসদ এদিন একেবারে খোলাখুলি জানালেন, বাংলার অভিশাপ, তাই জন্ম নিয়েছে ককরোচ জনতা পার্টি!
আরও পড়ুন: দুর্গাপুজোয় মণ্ডপের আশেপাশে নিষিদ্ধ মাছ, মাংস, আমিষ! বার্তা VHP-র
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের উদযাপন মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে খোলাখুলি বলেন, “চুরি করে ভোটে জিতে যারা ক্ষমতায় এসেছিল, বাংলার অভিশাপ কী দেখেছেন.. 4 তারিখ বাংলার ফল বেরিয়েছে আর 15 তারিখ ককরোচ জনতা পার্টি তৈরি হয়েছে। বাংলার অভিশাপ….” এদিন শাসক দলকে নিশানা করে অভিষেক আরও বলেন, “যাঁরা বাংলার গদি দখল করতে এসেছিল ছাত্র যুবদের আন্দোলনে তাঁদের গদি আজ টলমল টলমল।” বিজেপিকে নিশানা করতে গিয়ে এদিন আরশোলাদের প্রসঙ্গ তুললেও অভিষেকের এই মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি CJP।










