হঠাৎ হাসপাতালে ভর্তি করা হল বিমান বসুকে, কী হয়েছে বাম নেতার?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ হাসপাতালে ভর্তি করা হল CPIM-র বর্ষিয়ান নেতা বিমান বসুকে (Biman Bose)। জানা যাচ্ছে, দিল্লির AIMS এ বর্তমানে চিকিৎসা চলছে বামফ্রন্ট চেয়ারম্যানের। দলীয় সূত্র মারফত খবর, কিছু শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিমান বসুকে। শোনা যাচ্ছে, ছোট্ট একটি অপারেশনও হয়েছে তাঁর। এদিকে, CPIM এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম অবশ্য জানিয়েছেন, রুটিন চেকাপ করাতেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।

শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন বিমান বসু?

কয়েকটি সূত্র মারফত জানা যাচ্ছে, শ্বাসকষ্ট জনিত কিছু কারণে নাকি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এদিকে CPIM-র তরফে আবার জানানো হচ্ছে, রুটিন চেকাপের জন্যই দিল্লির AIMS ভর্তি নিয়েছে বিমান বাবুকে। তবে, বাম নেতার শারীরিক অসুস্থতা নিয়ে এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনও রকম বিবৃতি আসেনি। হাসপাতালের তরফেও প্রবীণ নেতার শারীরিক অবস্থা সম্পর্কে প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত কিছুই জানানো হয়নি।

বলাই বাহুল্য, এর আগে শেষবারের মতো 2024 সালে শারীরিক অসুস্থতার কারণে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিমান বসু। সেবার চিকিৎসকদের চেষ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে ছিলেন তিনি। তবে স্ট্রিক্ট রুটিন চলছিল CPIM এর প্রবীণ নেতার। কিন্তু তা সত্বেও গত মার্চ মাসে রাজ্যের তৎকালীন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দপ্তরের সামনে অবস্থান-বিক্ষোভে শামিল হতে দেখা গিয়েছিল বিমান বসুকে। যদিও চিকিৎসকদের বারণ থাকায় রাত জেগে সেখানে উপস্থিত থাকতে পারেননি তিনি।

আরও পড়ুন: কেন বাড়ছে চিনির দাম? আসল কারণ জানাল মোদি সরকার, ইথানল নয় কিন্তু

প্রসঙ্গত, বয়স পৌঁছেছে 86-র ঘরে। তবে মনটা যেন আজও সতেজ রয়েছে বিমান বসুর। কোথাও বামেদের ডাকে ধর্না বা অবস্থান-বিক্ষোভ হয়েছে খবর পেলেই ছুটে যান সেখানে। রাজনীতিতে চিরকালই বড্ড পাঁকা এই বাম নেতা। অনেকেই হয়তো জানেন না, দীর্ঘ পদযাত্রা করতে পারতেন বলে বামেদের অন্দরে বিমান বসুকে ডাকা হতো হন্টনের হেডমাস্টার বলে।