🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

উপমুখ্যমন্ত্রী দিলীপ-অগ্নিমিত্রা? ভাইরাল বিজেপির মন্ত্রীদের তালিকা! জানুন সত্যতা

Published:

BJP Minister in Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: পতন ঘটেছে রাজ্যের ১৫ বছরের শাসক দল তৃণমূল কংগ্রেসের। আগামীকাল থেকেই নতুন সরকার বাংলায়। সেই সূত্রে আজ বিজেপির তরফে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের অন্যান্য মন্ত্রীদের নাম ঘোষণা করা হল (BJP Minister in Bengal)। জল্পনাতে সিলমোহর দিয়ে শুভেন্দু অধিকারীকেই (Suvendu Adhikari) করা হয়েছে মুখ্যমন্ত্রী। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি রিপোর্ট অনুযায়ী মন্ত্রীত্বের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ থেকে শুরু করে অগ্রিমিত্রা পাল, রাহুল সিনহা, তাপস রায়, স্বপন দাশগুপ্ত সহ প্রমুখ।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীই

বলাবাহুল্য, আগে থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে এবার শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর পদে বসানো হবে। আর সেই দাবি সত্যি করেই তাঁকেই বসানো হল রাজ্যের সর্বোচ্চ দায়িত্বে। যেহেতু অতীতে তাঁর মমতা বন্দ্যোপাধ্যায়কে দু’দুবার ভোটে হারানোর ক্ষমতা রয়েছে, এবং বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনার পিছনে তাঁর অবদান নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না, সেই কারণেই দল সর্বোচ্চ নেতা হিসেবে তাঁকেই বেছে নিয়েছে।

তবে শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়। তার পাশাপাশি আরও অনেক দায়িত্ব পেয়েছেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ, দলের তরফ থেকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক মন্ত্রী থেকে শুরু করে কর্মী ও প্রশাসনিক সংস্কার মন্ত্রীর পাশাপাশি ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি পরীবিক্ষন মন্ত্রী বানানো হয়েছে শুভেন্দুকেই।

কার কাছে যাচ্ছে কোন দায়িত্ব?

কানাঘুষো শোনা যাচ্ছিল, এবার শুভেন্দু অধিকারীর পাশাপাশি দিলীপ ঘোষ বা অগ্রিমিত্রা পাল, এমনকি স্বপন দাশগুপ্ত হয়তো মুখ্যমন্ত্রী হতে পারেন। কিন্তু সমাজমাধ্যমে ভাইরাল হওয়া রিপোর্ট বলছে অন্য কথা। এবার নাকি উপমুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পালকে। পাশাপাশি পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। এদিকে অগ্নিমিত্রা পালকে উপমুখ্যমন্ত্রীর পাশাপাশি শিল্প ও বাণিজ্য উদ্যোগ এবং তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী বানানো হয়েছে। এমনকি ভাইরাল ওই রিপোর্ট অনুযায়ী, এবার বিধানসভার স্পিকার হিসেবে নিয়োগ করা হয়েছে রাহুল সিনহাকে এবং ডেপুটি স্পিকার পদে বসানো হয়েছে তাপস রায়কে।

সজল ঘোষকে বানানো হয়েছে সংশোধনমূলক প্রশাসন মন্ত্রীত্বের পদে। অর্থমন্ত্রীর পদে বসানো হয়েছে স্বপন দাশগুপ্তকে। এছাড়া দমকল ও এমার্জেন্সি সার্ভিস বিভাগে বসানো হয়েছে রেখা পাত্রকে। খাদ্যমন্ত্রী পদে বসানো হয়েছে শঙ্কর চ্যাটার্জিকে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রাখা হয়েছে ডক্টর ইন্দ্রনীল খানকে। পাশাপাশি উচ্চশিক্ষা মন্ত্রীর পদে শঙ্কর ঘোষকে বসানো হয়েছে। এদিকে আবাসন এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রীত্বের দায়িত্ব দেওয়া হয়েছে রূপা গাঙ্গুলীকে। বিচার বিভাগীয় পদে বসানো হয়েছে কৌস্তুব বাগচিকে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী

এর পাশাপাশি ওই রিপোর্ট অনুযায়ী, স্কুল শিক্ষা বিভাগের প্রধান হিসাবে নিয়োগ করা হয়েছে শঙ্কর ঘোষকে, এবং বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি আর কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মন্ত্রীত্বের পদে বসানো হয়েছে পিযূষ কানোড়িয়া। অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীত্বের পদে এবার নিশীথ প্রামাণিককে বসানো হয়েছে। আর ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অশোক দিন্দাকে।

বিঃদ্রঃ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই রিপোর্টের কোনও সত্যতা আমাদের তরফে যাচাই করা হয়নি। বিজেপির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে শুধুমাত্র মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু অন্যান্য মন্ত্রীদের নাম এখনও পর্যন্ত জানানো হয়নি। এই রিপোর্টটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং দাবি করা হচ্ছে, বিজেপি নাকি অফিসিয়াল ভাবে এই রিপোর্ট প্রকাশ করেছে। কিন্তু না, এর কোনও সত্যতা নেই। শুধুমাত্র ভাইরাল ওই তথ্যের ভিত্তিতেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে।

ভাইরাল হওয়া বিজেপির মন্ত্রীদের তালিকাঃ Download Now