বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্ষমতা হারানোর পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গ ছেড়েছেন একের পর এক বিধায়ক, সাংসদরা। গদি হারিয়ে এখন কার্যত নিঃস্ব তৃণমূল (Trinamool Congress) নেত্রী। এদিকে এগিয়ে আসছে 28 আগস্ট। এই দিনটিকেই প্রতিষ্ঠা দিবস (TMCP Day) হিসেবে পালন করে এসেছে তৃণমূল ছাত্র পরিষদ। গত বছরগুলিতে ধুমধাম করে রাজ্যের বুকে পালিত হয়েছে 28 আগস্ট। এই অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতেন মমতা। তবে এবার সেই প্রতিষ্ঠা দিবস পালন করবেন আসল তৃণমূল বলে দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরা। তা নিয়েই হতে চলেছে বৈঠক।
তৃণমূলে মমতার ছবি সরিয়ে বসবে নেতাজি, ক্ষুদিরামদের ছবি?
সূত্রের খবর, সোমবার মেট্রোপলিটনের তৃণমূল ভবনে বৈঠকে বসতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরা। সেই বৈঠকেই আলোচনা হবে 28 আগস্টের অনুষ্ঠান নিয়ে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান কোথায় করা যায়, কী কী আয়োজন করা হবে সবটাই নাকি আলোচনা হবে এদিনের বৈঠকে। শোনা যাচ্ছে, 21 জুলাইয়ের মতোই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানও গান্ধী মূর্তির পাদদেশে করতে চাইছে নব্য তৃণমূল। সেসব নিয়েই আলোচনা হবে আজকের বৈঠকে।
সূত্র মারফত জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সাথে দীর্ঘদিন যুক্ত থাকা সৎ এবং নিষ্ঠাবান কর্মী বা তরুণদের আমন্ত্রণ জানানো হতে পারে ‘আসল তৃণমূলের’ তরফে। তবে নব্য তৃনমূলের তরফে অনুষ্ঠিত হতে যাওয়া ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের বিশেষ আয়োজনে থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও চিহ্ন! আপাতত যা খবর, ওই অনুষ্ঠানের ব্যানারে মমতার ছবির বদলে থাকবে দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসুদের ছবি।
অবশ্যই পড়ুন: একটানা বৃষ্টির কারণে পরপর দু’দিন বন্ধ সব স্কুল, ছুটি ঘোষণা রাজ্য সরকারের
উল্লেখ্য, এত বছর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের ব্যানারে থাকতো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। এদিকে ঋতব্রত তৃণমূল চাইছিল, ব্যানারে সেইসব ব্যক্তিদের ছবি দিতে হবে যাঁরা লড়াই শুরু করেছিল ছাত্র আন্দোলন থেকেই। স্বাভাবিকভাবেই সেই তালিকায় থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে ঋত তৃণমূল এখন অন্তত সেই পথে হাঁটছে না!










