৪ মাসেই মোহভঙ্গ, তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বসু

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চার মাসেই কেটে গেল মোহ! মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ভরাডুবির মাঝেই তৃণমূল কংগ্রেস ছাড়লেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু (Chandra Bose)। কেন এত অল্প সময়ের মধ্যেই তৃণমূল ছেড়ে দিলেন তিনি? এ প্রসঙ্গে অবশ্য আলাদা করে কোনও তত্ত্ব খাড়া করেননি চন্দ্র বাবু। জানিয়েছেন, কিছু ব্যক্তিগত কারণের জন্যই তৃণমূল কংগ্রেস ছাড়তে বাধ্য হলেন তিনি। আর সেই খবর প্রকাশ্যে আসতেই বেড়েছে রাজনৈতিক চাপানউতোর।

চাপে পড়ে তৃণমূল ছাড়লেন চন্দ্র বসু?

চন্দ্র বসু আসলে নেতাজির দাদা শরৎচন্দ্র বসুর ছেলে অমিয়নাথ বসুর সন্তান। অর্থাৎ নেতাজী সুভাষচন্দ্র বসু ছিলেন চন্দ্র বসুর বাবার কাকা। তাঁর সম্পর্কে হন দাদু। সেই চন্দ্র বাবু 2016 সালে ভারতীয় জনতা পার্টির টিকিটে বিধানসভা নির্বাচনে বিধাননগর থেকে দাঁড়িয়ে ছিলেন। এরপর 2019 সালে বিজেপির হয়েই লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। এরপর কোনও কারণে বিজেপিতে মোহভঙ্গ হওয়ায় 2026 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি।

তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ কীর্তি আজাদের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগদান করেছিলেন চন্দ্র। তৃণমূল ভবনে দাঁড়িয়ে সেই মুহূর্তকে একেবারে নাকি বাক্সবন্দী করে রাখতে চেয়েছিলেন তিনি! তবে সেই যোগদানের চার মাসের মধ্যেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে এলেন নেতাজির দাদার নাতি।

অবশ্যই পড়ুন: আরশোলাদের দুই প্রধান অভিজিৎ ও সৌরভের বিরুদ্ধে FIR, কী অভিযোগ তাদের বিরুদ্ধে?

তবে তৃণমূল ছাড়ার নেপথ্যে বাকিদের মতো কোনও দুর্নীতি বা অন্য কোনও তত্ত্ব খাড়া করেননি তিনি। যা খবর, ব্যক্তিগত কিছু কারণের কথা উল্লেখ করেই তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন চন্দ্র। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে, রাজ্যের পরিবর্তিত পরিস্থিতিতে এবার কিসের বিজেপিতেই প্রত্যাবর্তন করবেন বসু পরিবারের সন্তান? উত্তরটা দেবে সময়।