একুশে জুলাইয়ের আগে ধর্মতলায় ৬০ দিনের নিষেধাজ্ঞা, কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এগিয়ে আসছে একুশে জুলাই। ঠিক তার আগেই ধর্মতলার ভিক্টোরিয়া হাউস (Kolkata) চত্বরে 60 দিন ধরে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ঠিক কোন কারণে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজন হল? এমন প্রশ্নকে সামনে রেখেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল (Trinamool Congress)। সোমবার, বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার অনুমতি চান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। খুব সম্ভবত বুধবারই এই মামলার শুনানি হতে পারে।

ধর্মতলায় নিষেধাজ্ঞা নিয়ে আদালতে কালীঘাট তৃণমূল

সম্প্রতি কলকাতা পুলিশের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, 2 জুলাই থেকে আগামী 30 আগস্ট পর্যন্ত ধর্মতলার একটি নির্দিষ্ট অঞ্চলের বিস্তীর্ণ জায়গা জুড়ে জমায়েতের উপর ভারতীয় সুরক্ষা সংহীতার 163 ধারা জারি করা হল। আর এই নিষেধাজ্ঞার অধীনে পড়েছে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরও। ফলে নিয়ম মেনে একুশে জুলাই ওই এলাকায় জমায়েত বা দলীয় কর্মসূচির আয়োজন করা যাবে না!

এমতাবস্থায়, ঠিক কোন কারণে ধর্মতলার বিচ্ছিন্ন অঞ্চলজুড়ে জমায়েতের উপর 60 দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হল তার কারণ জানতে চেয়ে এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। পুলিশের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। তাঁর হয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ।

অবশ্যই পড়ুন: লাগাতার হারের জের, চার বছর পর T20 তে শীর্ষস্থান হারাল ভারত

এদিন পুলিশের এই ধরনের নির্দেশকাকে স্বেচ্ছাচারী এবং মৌলিক অধিকারের পরিপন্থী বলে উল্লেখ করে আদালতের কাছে মামলা দায়েরের অনুমতি চান কল্যান বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে সেই অনুরোধ রাখেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মামলা দায়ের করে কালীঘাট তৃণমূল। আগামী বুধবার এই মামলায় সব পক্ষের মতামত শুনতে পারেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।

google button