বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ চার বছর পর সেরার তকমা হারাল ভারত ( Team India)। তৎকালীন কোচ রাহুল দ্রাবিড় যে ভারতীয় টি-টোয়েন্টি দলটা গড়ে দিয়ে গিয়েছিলেন গম্ভীরের অধীনে সেই দলের কম্বিনেশনই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। তবে সেই মুকুট মাথায় থাকলেও 4 বছর পর শেষমেষ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাল টিম ইন্ডিয়া। বর্তমানে ভারতের জায়গা দখল করেছে ইংল্যান্ড। মেন ইন ব্লু নেমে এসেছে দুই নম্বরে।
টি-টোয়েন্টিতে চূড়ান্ত অধঃপতন ভারতের
গৌতম গম্ভীর জামাতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সফল হয়েছিল ভারত। এশিয়া কাপ থেকে শুরু করে টি টোয়েন্টি বিশ্বকাপ সবেতেই সেরার সেরা হয়েছে সূর্যকুমার যাদবের দল। তবে নেতৃত্ব হাত ঘুরে শ্রেয়স আইয়ারের কাঁধে উঠতেই চরম ব্যর্থতা দেখতে হলে ভারতকে। প্রথমে আয়ারল্যান্ড সিরিজ এবং পরে ইংল্যান্ড সিরিজে গো হারা হেরে আন্তর্জাতিক ক্রিকেটে নাক কাটা গেল জাতীয় দলের।
একটানা 1605 দিন ICC এর তালিকায় টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষস্থান ধরে রেখেছিল ভারত। তবে ইংল্যান্ডের কাছে চুনকাম হতেই সেই জায়গা খোয়ালো ভারতীয় ক্রিকেট দল। বর্তমানে চূড়ান্ত অধঃপতনের পর তালিকার দ্বিতীয় স্থানে নেমে এসেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে গোটা সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করে এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর দল হয়ে উঠেছে ইংল্যান্ড। যদিও প্রথম এবং দ্বিতীয় দুই দলের রেটিং পয়েন্টই 268।
অবশ্যই পড়ুন: আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামার আগেই ইংল্যান্ডের ঘরে বাঁধল অশান্তি!
প্রসঙ্গত, 20 ওভারের ক্রিকেটে ভারতীয় দলের এমন চূড়ান্ত ব্যর্থতা একেবারেই সহজ ভাবে নেবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই টিম ইন্ডিয়ার এই পরাজয়ের কারণ খতিয়ে দেখবে BCCI। খতিয়ে দেখা হবে প্লেয়ারদের পারফরমেন্সও। তাছাড়াও প্রধান কোচ গৌতম গম্ভীরকে বোর্ডের কাছে জবাবদিহি করতে হবে, কেন ভারত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত খারাপ অবস্থায় রয়েছে তা নিয়ে।










