বর্ষার সন্ধ্যায় চায়ের আড্ডা জমে যাক মাছের বেগুনি দিয়ে, রইল রেসিপি

Published:

Macher Beguni

প্রীতি পোদ্দার, কলকাতা: মাছ প্রিয় বাঙালির যে মাছের যেকোনও পদই (Recipe) বেশ পছন্দের হবে সেটা আলাদা করে বলার কিছু নেই। ভাপা, ঝাল, ঝোল, পাতুরি কোনো কিছুই বাদ দেওয়ার মতো নয়। এমনকি চপও নয়। আলুর চপ, বেগুনি, ডিমের চপ সন্ধ্যার টিফিনে হামেশাই চলে। কিন্তু কখনও কি খেয়ে দেখেছেন মাছের বেগুনী (Macher Beguni)? হ্যাঁ, ঠিকই শুনছেন। বৃষ্টির দিনে আপনিও বাড়িতে তৈরি করতে পারেন এই সুস্বাদু মাছের (Fish) রেসিপি। একেবারে জমে যাবে চায়ের আড্ডা।

উপকরণ

মাছের বেগুনি বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল – কাতলা মাছ, নুন, হলুদ গুঁড়ো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, বেসন, বেগুন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, জোয়ান, ধনেপাতা, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

মাছের বেগুনি এই রেসিপিটি অনেকেরই অজানা বলা যায়। কারণ এই মাছ দিয়ে হয়তো সকলে ফিস বল, ফিস ফ্রাই অথবা ফিস ফিঙ্গার খেয়েছেন, কিন্তু মাছের বেগুনি খুব কম লোকই হয়ত খেয়েছে। তবে চিন্তা নেই, এই সুস্বাদু রেসিপি খেতে খুব যে খাটতে হয় তা নয়, মাত্র কয়েকটি উপকরণ দিয়ে মচমচে এই চপ বানানো যায়, কীভাবে? রইল পদ্ধতি –

  • প্রথমে বাজার থেকে আনা কাতলা মাছের টুকরোগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে মাছের টুকরো গুলোর মধ্যে নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে অন্তত ৩০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
  • এরপর কড়াইতে সামান্য সরষের তেল নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি হালকা করে ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজার সময় ওর মধ্যে সামান্য নুন, হলুদ গুঁড়ো এবং সামান্য বেসন দিয়ে দিতে হবে। সবটা ভালো করে মাখিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। ওর মধ্যে সামান্য ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে হবে।
  • অন্যদিকে একটি কড়াইতে সরষের তেল নিয়ে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা কাতলা মাছ গুলোকে এক এক করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে সেগুলি একটি পাত্রে তুলে ঠান্ডা করে নিতে হবে। এরপর মাছগুলি থেকে কাটা সরিয়ে ভালো করে মেখে নিতে হবে।

আরও পড়ুন: আলুর বদলে এবার পোস্ত দিয়ে রেঁধে ফেলুন রুই, কীভাবে? রইল রেসিপি

  • ভেজে রাখা মাছের টুকরোগুলো ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর সেগুলি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা ভাজার মধ্যে দিয়ে দিতে হবে। সবটা ভালো করে হয়ে এলে একটি পাত্রে তুলে নিতে হবে। এরপর একটা বেগুনকে লম্বা এবং পাতলা করে কেটে নিতে হবে। আর বেগুনের ওই দুই স্লাইসের মধ্যে ভাজা সবজিগুলো ঢুকিয়ে দিতে হবে।
  • ব্যাটারের মিশ্রণ বানানোর জন্য একটি বাটিতে বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, জোয়ান এবং জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে। এরপর মাছ ভর্তি বেগুন গুলো ওই বেসনের মিশ্রণের মধ্যে ভালো করে ডুবিয়ে গরম তেলের মধ্যে এক এক করে ভেজে নিতে হবে। ব্যস তাহলেই তৈরি সুস্বাদু মাছের বেগুনি।
আরও Fish Recipe