চিকেন-মটন নয়, বর্ষার দিনে বাড়িতেই বানান ইলিশের বিরিয়ানি

Published:

Ilish Biriyani

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষার মরশুমে এখন শুধু ইলিশের (Ilish) রাজত্ব। বাজারে গেলেই ব্যাগ ভর্তি করে শুধু রান্নাঘরে ঢুকছে ইলিশ। তাই কখনও চলছে ভাপা তো কখনও চলছে কালো জিরে দিয়ে ইলিশের ঝোল, এমনকি ভর্তাও বেশ চেটে পুটে খাচ্ছে সকলে। তবে এসব ছাড়াও ইলিশ দিয়ে আরও নানা স্বাদের রেসিপি (Recipe) লুকিয়ে রয়েছে বাঙালির হেঁশেলে, তার মধ্যে অন্যতম হল ইলিশের বিরিয়ানি (Ilish Biriyani)। তাই দেরি না করে ঝটপট শিখে নিন রান্নার পদ্ধতি।

উপকরণ

ইলিশের বিরিয়ানি রান্নার জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল – ইলিশ মাছ, টক দই, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাদা তেল, পেঁয়াজ কুচি, চাল।

রান্নার পদ্ধতি

বিরিয়ানি খেতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি, অনেকে যেমন চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসেন, ঠিক তেমনই আবার অনেকে মটনের বিরিয়ানি খেতে ভালোবাসেন। তবে এসব খেলেও অনেকেই এখনও ইলিশের বিরিয়ানি (Ilish Biriyani) খাননি। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে ইলিশের বিরিয়ানি। জেনে নিন কীভাবে বানাবেন।

  • প্রথমে বাজার থেকে আনা ইলিশ মাছগুলি ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার একটি পাত্রে ফেটিয়ে রাখা টক দই, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা ভালো করে মাখিয়ে নিতে হবে।
  • মশলা হিসেবে মিশ্রণের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর শেষের দিকে দিয়ে দিতে হবে সাদা তেল। সবটা এতটাই ভালো করে মাখিয়ে হবে যাতে মিহি একটা মিশ্রণ তৈরি হয়।
  • এবার সেই মিশ্রণের মধ্যে ধুয়ে রাখা ইলিশ গুলো দিয়ে দিতে হবে। অন্তত ২৫-৩০ মিনিট এটিকে ঢাকা দিয়ে রাখতে হবে। অন্যদিকে বিরিয়ানির বেরেস্তার জন্য পেঁয়াজ ঝুরি ঝুরি করে যেতে নিতে হবে। এবং প্যানে সাদা তেল বেশি করে নিয়ে গরম করে সেই পেঁয়াজগুলো ভেজে নিতে হবে।
  • ব্রাউনি শেড আসতেই পেঁয়াজ ভাজাগুলো তুলে নিতে হবে। অন্যদিকে চালগুলো ভালো করে ধুয়ে জলের মধ্যে ৩০ মিনিট রেখে দিতে হবে। এবার প্যান থেকে সামান্য তেল কমিয়ে ম্যারিনেট করে রাখা ইলিশের মিশ্রণটা ঢেলে দিতে হবে। এবং ২-৩ মিনিটের জন্য ভেজে নিতে হবে। মাঝে মধ্যে মাছগুলি হালকা করে পাল্টে নিতে হবে।

আরও পড়ুন: বর্ষার সন্ধ্যায় চায়ের আড্ডা জমে যাক মাছের বেগুনি দিয়ে, রইল রেসিপি

  • মাছগুলি ভালো করে রান্না হয় গেলে গ্রেভির থেকে মাছগুলি আলাদা একটি পাত্রে তুলে রেখে ওই গ্রেভির মধ্যে ভেজানো চালগুলো দিয়ে দিতে হবে। ভালো করে মেশাতে হবে, যতক্ষণ না চলত ভালো করে গ্রেভির সঙ্গে মিশে যাচ্ছে। এরপর এতে দিয়ে দিতে হবে বেরেস্তা। তারপর সমপরিমাণ গরম জল দিয়ে দিতে হবে।
  • ভাত যখন প্রায় হয়ে আসবে তখন ভালো করে নাড়াচাড়া দিয়ে তুলে রাখা মাছগুলি উপর থেকে দিয়ে দিতে হবে এবং ওপর থেকে বাকি বেরেস্তা গুলো দিয়ে দিতে হবে। আরও একবার ২-৩ মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ব্যাস তাহলেই তৈরি গরম গরম ইলিশের বিরিয়ানি।
আরও Fish Ilish Recipe