প্রীতি পোদ্দার, কলকাতা: কথায় আছে ‘মাঝে ভাতে বাঙালি’। তাইতো মাছ (Fish) প্রিয় বাঙালির পাতে ভাত, ডাল, তরকারি যা-ই থাক না কেন একটা না একটা মাছের পদ থাকবেই থাকবে। তবে নিত্যদিন ঝোল, ভাপা, সর্ষে পাতুরি (Recipe) খেতে খেতে মাছের স্বাদ যেন একঘেয়ে হয়ে গেছে। তাই সেই স্বাদে খানিক টুইস্ট আনতে আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে ইলিশের মুড়ি ঘন্ট (Ilish Muri Ghonto)। মাত্র সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এই অসাধারণ রেসিপিটি রান্না করা যায়, কীভাবে? চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
উপকরণ
ইলিশ মুড়ি ঘন্ট বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল- ২ টি মাঝারি সাইজের ইলিশ মাছের মাথা, ৩০০ গ্রাম গোবিন্দ ভোগ চাল, পেয়াঁজ, টমেটো, কাঁচা লঙ্কা, আলু, ৪ শুকনো লঙ্কা, ২-৩ টে দারচিনি, ১ চা চামচ গোটা ধনে, ১/২ চা চামচ জিরে, ৩ টে এলাচ, ৬ লবঙ্গ, ৫০ মিলি সর্ষের তেল, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১/২ চা চামচ জিরে গুঁড়ো, গরম মশলা, ঘি।
রান্নার পদ্ধতি
গরম ভাতে মুড়িঘন্ট খেতে দারুণ লাগে। যদিও এই মুড়িঘন্ট আবার শুধু মুখে খেতেও খুব ভাল লাগে। অনেকে আবার একে মাছের পোলাও বলে থাকে। তাহলে চলুন এবার শিখে নেওয়া যাক কিভাবে ঝুরঝুরে ইলিশ মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট বানানো যায়।
- প্রথমে ইলিশ মাছের মাথা গুলো ভালো করে জল দিয়ে ধুয়ে ওর মধ্যে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে। অন্যদিকে গোবিন্দ ভোগ চালটা ভাল করে জল দিয়ে ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এবার পেয়াঁজ গুলো ঝিরঝিরি এবং টমেটো, কাঁচা লঙ্কা, আলু গুলো টুকরো টুকরো করে কেটে নিতে হবে।
- একটা শুকনো কড়াই নিয়ে ওর মধ্যে ৪ শুকনো লঙ্কা, ২-৩ টে দারচিনি, ১ চা চামচ গোটা ধনে, ১/২ চা চামচ জিরে, ৩ টে এলাচ, ৬ লবঙ্গ ভালো করে ভেজে নিয়ে হবে মাঝারি ফ্লেমে, সেই গুলো ভাজা হয়ে এলে একটি ব্লেন্ডারে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল গরম করে নুন, হলুদ দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথা গুলো ভেজে নিতে হবে।
- মাছগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে আলাদা করে তুলে রেখে ওই একই তেলের মধ্যে আলু গুলো হালকা ভেজে নিতে হবে। এরপর সেটিও আলাদা তুলে রেখে দিতে হবে। এরপর আবার ওই একটি তেলের মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ গুলো হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হলেই ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে।
- সমস্ত বাটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর মশলা হিসেবে একে একে নুন, হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে ১ চা চামচ ধনে গুঁড়ো, ১/২ চা চামচ জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা থেকে তেল বেরোনো পর ওর মধ্যে টমেটো কুচি এবং কাঁচালঙ্কা কুচি দিয়ে দিতে হবে। ততক্ষণ নাড়াচাড়া দিয়ে যেতে হবে ততক্ষণ না টমেটো গুলো হালকা সেদ্ধ হয়ে আসবে।
আরও পড়ুন: চিকেন-মটন নয়, বর্ষার দিনে বাড়িতেই বানান ইলিশের বিরিয়ানি
- মসলা কষানোর মধ্যে এবার দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা গোবিন্দ ভোগ চালগুলো। গ্যাসের আঁচ কমিয়ে মশলার সঙ্গে চালগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং ওই চাল মাখানো মসলার মধ্যেই ভেজে রাখা আলু এবং মাছের মাথা গুলোকে দিয়ে দিতে হবে। চালগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিতে হবে ৬০০ মিলি গরম জল। ছয় থেকে সাত মিনিট ঢাকনা দিয়ে ফোটাতে হবে।
- এরপর ঢাকনা সরিয়ে ওর মধ্যে ভাজা মশলা ছড়িয়ে দিতে হবে, এবং আরো ৭ থেকে ৮ মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিতে হবে। সময় হয়ে এলে এরপর ঢাকনা সরিয়ে চাল টিপে দেখে নিতে হবে ভাতটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা তারপরেই ওপর থেকে গরম মসলা এবং ঘি ছড়িয়ে দিলেই তৈরি ইলিশ মাছের মুড়িঘন্ট।










