প্রীতি পোদ্দার, কলকাতা: তালের (Tal) মরশুম এলেই বাঙালি হেঁসেলে তালের একের পর এক রেসিপি (Recipe) বানানোর ধুম পড়ে যায়। শুধু কি তাই জন্মাষ্টমীর উৎসব সম্পূর্ণ হয় না তালের পদ ছাড়া। তালের বড়া, মালপোয়া, তালের ক্ষীর কোনো কিছুই বাদ নেই, তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে তালের এক ইউনিক রেসিপি, আর সেটি হল তালের ভাপা পিঠে (Taler bhapa Pitha)। অনেকেই এই রান্নার পদ্ধতি জানেন না, তাই স্পেশালি তাঁদের জন্য নিয়ে আসা হল এই রেসিপি। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
উপকরণ
পাকা তালের ভাপা পিঠা বানানোর জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল- ২০০ মিলি পাকা তাল, নুন, ৫০ গ্রাম চিনি, বড় ১ কাপ চালের গুঁড়ো, বড় ১ কাপ নারকেল কোড়া, ১৫০ গ্রাম গুঁড়ের বাতাসা, ৫০ গ্রাম গুঁড়ো দুধ, পেস্তা, কাজু বাদাম, আমন্ড।
রান্নার পদ্ধতি
ঠাকুমা দিদাদের আমলে তালের এমন অনেক রেসিপি রয়েছে, যা বর্তমানে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আজকাল অনেকেই কষ্ট না করে দোকান থেকে রেডিমেড তালের বড়া কিনে নিতে পারছে। তাইতো সেই পুরোনো স্বাদ ফিরিয়ে আনতে আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে এই রেসিপি। খুব কম উপকরণ দিয়ে বানানো যাবে ভাপা পিঠা।
- প্রথমে পাকা তালটা ভালো করে ধুয়ে বাইরের মোটা খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার ওই তাল থেকে কয়েকটি ভাগ আলাদা করে নিতে হবে। এরপর একটি পাত্রে সামান্য চুন মিশিয়ে ভালো করে জলটা গুলে নিতে হবে। আর ওই চুন জলের মধ্যেই দিয়ে দিতে হবে আলাদা করে রাখা তালের বড় টুকরোগুলো।
- ২ ঘণ্টা মত তালের টুকরোগুলো চুন জলের মধ্যে ভিজিয়ে রাখার পর এবার ভালো করে তালের মিশ্রণ তাল ঘষার মাধ্যমে ছেঁকে বের করে নিতে হবে। যেহেতু ওর মধ্যে অনেক শাঁস থাকবে তাই বড় ছাকনি দিয়ে পুনরায় ঘষে নিতে হবে। এতে ওই তালের মিহি মিশ্রণে আর কোনো শাঁস থাকবে না।
- এরপর একটি প্যানের মধ্যে ২০০ মিলিলিটার পাকা তালের মিশ্রণ, সামান্য নুন এবং ৫০ গ্রাম চিনি নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে হবে। চিনিগুলো যতক্ষণ না পুরো গলে যাচ্ছে ততক্ষণ পুরো মিশ্রণটাকে মাঝারি আঁচে ফোটাতে হবে।
- চিনি গুলো ভালো করে গলে এলে ওর মধ্যে বড় এক কাপের চালের গুঁড়ো ঢেলে দিতে হবে পুনরায় ভালো করে সবটা মাখাতে হবে। বেশ খানিকটা মাখানো হয়ে এলে এবার পুরো মিশ্রণটা ঠান্ডা করতে দিতে হবে।
- এবার অন্য একটি কড়াইতে বড় ১ কাপ নারকেল কোড়া, ১৫০ গ্রাম গুঁড়ের বাতাসা এবং ৫০ গ্রাম গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফোটাতে হবে। এই সময় গ্যাসের ফিল্ম ভুলেও বেশি রাখবেন না তাহলে গুঁড়ো দুধ গুলো না গলে গিয়ে তলা পাকিয়ে যাবে। তাই এই সম্পূর্ণ রান্নাটা মাঝারি আঁচের মধ্যেই করতে হবে।
আরও পড়ুন: বাঙালি স্টাইলে কলাপাতায় মুড়ে বানিয়ে ফেলুন চিকেন পাতুরি, ভুলে যাবেন ভেটকির স্বাদ
- বাতাসা গুলো গলে গেলে এবার ওর মধ্যে কাজুবাদামের গুঁড়ো কুচিকুচি করে কেটে রাখা আমন্ড, পেস্তা ওই মিশ্রণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আবার ভালো করে সবটা নাড়াচাড়া দিতে হবে, বাদাম গুলো দেওয়ায় এর স্বাদ আরো খুলবে। আগে থেকে ঠান্ডা করে রাখা তাল এবং চালের গুড়োর মিশ্রণটা আবার হাত দিয়ে ভালো করে রুটি মাখার মতো করে মেখে নিতে হবে।
- এরপর লুচির জন্য যে লেচি করতে হয় তার মতন করে ছোট ছোট গোলাকার ভাগ করে নিতে হবে। লেচিগুলো শুকনো চালের গুড়ো এ ভালো করে মাখিয়ে হাত দিয়ে পুলি পিঠের মত আকার করে ওর মধ্যে নারকেলের পুটটি ঢুকিয়ে দিতে হবে। এরপর পুনরায় তা হল করে নিতে হবে। এইভাবে প্রতিটা লেচি গোল করে নিতে হবে।
- কড়াইতে জল ফুটিয়ে ওর মধ্যে ছিদ্রযুক্ত একটি পাত্র রেখে গোল করে বানানো পিঠেগুলো এক এক করে দিয়ে দিতে হবে। তবে অবশ্যই ছিদ্রযুক্ত পাত্র মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিতে হবে। ১৫ থেকে ২০ মিনিট পর সিদ্ধ হয়ে এলেই তৈরি নরম তুলতুলে পাকা তালের ভাপা পিঠে।










