বিক্রম ব্যানার্জী, কলকাতা: অকালে চলে গেলেন ক্রিকেটে এক সময়কার নিয়মিত যোদ্ধা শাপুর জাদরান (Cricketer Death)। মাত্র 38 বছর বয়সে মঙ্গলবার দীর্ঘ অসুস্থতা নিয়ে দিল্লির একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন আফগানিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এক বিরল ব্যাধিতে ভুগছিলেন এই ক্রিকেটার। চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টাতেও বাঁচানো গেল না রশিদ খানের দেশের প্লেয়ারকে।
ঠিক কোন কারণে মৃত্যু?
জানা গিয়েছে, হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসিস নামক একটি ভয়ঙ্কর রোগ প্রতিরোধ ব্যবস্থার ব্যাধিতে ভুগছিলেন এই আফগান তারকা। একাধিক রিপোর্ট অনুযায়ী, গত অক্টোবর মাসে প্রথমবারের মতো অসুস্থ হয়েছিলেন জাদরান। পরবর্তীতে আফগানিস্তানের চিকিৎসকরাই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতে আসার পরামর্শ দেন। সেই মতোই প্রথমদিকে সেরে উঠলেও দিন কুড়ি পরে ফের সেই রোগ মাথাচাড়া দিয়ে ওঠে।
পরবর্তীতে দিল্লির হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন আফগানিস্তান জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। প্রাথমিকভাবে ধীরে ধীরে শারীরিক অবস্থার সাময়িক উন্নতি হলেও পরবর্তীতে ফের আগের অবস্থায় ফিরে যান প্রাক্তন আফগান খেলোয়াড়। শেষ পর্যন্ত চিকিৎসকদের দীর্ঘচেষ্টার পরেও বাঁচাতে পারলেন না আফগান তারকাকে। মঙ্গলবার দিল্লির ওই হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
অবশ্যই পড়ুন: কেন টিম ইন্ডিয়া থেকেই বাদ পড়লেন সঞ্জু স্যামসন? জানালেন BCCI কর্মকর্তা
প্রসঙ্গত, আফগানিস্তান ক্রিকেটের শুরুর দিকের অন্যতম সেরা পেসার ছিলেন এই জাদরান। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় ক্ষেত্রেই ছাপ রেখেছেন তিনি। সবচেয়ে বড় কথা, আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। সেই খেলোয়াড়ের চলে যাওয়া আফগানিস্তান ক্রিকেটের জন্য বিরাট দুঃসংবাদ।










