ইস্টবেঙ্গলের সামনে দাঁড়াতে পারল না মোহনবাগান, ২২ বছর পর ডুরান্ড চ্যাম্পিয়ন লাল হলুদ

Published:

East Bengal Match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইস্টবেঙ্গলের (East Bengal FC) মহান ভক্ত পর্যন্ত ভাবতে পারেননি যুবভারতীতে রবিবার কী করতে চলেছে লাল হলুদ। ডুরান্ড কাপের শুরুতে মোহনবাগানের (Mohun Bagan Super Giant) কাছে হারের ধাক্কা সামলে উঠে ইতিহাস তৈরি করার বড় সুযোগ ছিল মশাল ব্রিগেডের হাতে। সেই সুযোগটা হাতছাড়া করল না ইস্টবঙ্গল। শহরে ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতীর বুকে একেবারে ঝড় তুলে হারের বদলা নিল লাল হলুদ সেনা। 4-1 ব্যবধানে মোহনবাগানকে হারিয়ে 22 বছর পর ডুরান্ড কাপ জিতল শহরের এই ঐতিহ্যবাহী দল।

ইস্টবেঙ্গলের সামনে দাঁড়াতে পারল না মোহনবাগান

এদিন, ম্যাচের একেবারে শুরুতেই মোহনবাগানকে গোল খাওয়ানোর মনোভাব নিয়ে নেমেছিলেন ইস্টবেঙ্গলের প্লেয়াররা। সেই সূত্রেই ম্যাচের একেবারে দশ মিনিটে গোল করে লাল হলুদকে এগিয়ে দিয়েছিলেন বিপিন সিং। এরপর আর কাউকে খুব একটা কষ্ট করতে হয়নি। মোহনবাগানকে সামনে পেয়ে একাই বুঝে নিয়েছিলেন মিজোরামের ফুটবলার তথা লাল হলুদ তারকা এডমুন্ড লালরিন্দিকা। হাফ টাইম শুরু হওয়ার আগেই পরপর তিনটি গোল দিয়ে হ্যাটট্রিক করেন এডমুন্ড। বলা যেতে পারে, সেখানেই ম্যাচের ভাগ্য লিখে ফেলেছিল ইস্টবেঙ্গল।

এদিন, ভারতের ষষ্ঠ ফুটবলার হিসেবে কলকাতা ডার্বিতে হ্যাটট্রিক করার পর এডমুন্ড নিজেও বুঝতে পেরেছিলেন এই গোল বোধহয় শোধ দিতে পারবেনা মোহনবাগান। শেষ পর্যন্ত কিন্তু সেটাই হল। বিরতির পর মাঠে ফিরে এসে নিজেরা গোল দেওয়ার চেষ্টা করলেও মোহনবাগানকে কার্যত বোতলবন্দি করে রেখেছিল ইস্টবেঙ্গল। কোনও মতেই সবুজ মেরুনের ছেলেদের সুযোগ তৈরি করতে দেয়নি লাল হলুদ। আর সেই পরিশ্রমই ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ান বানাল।

আরও পড়ুন: এডমুন্ডের হ্যাটট্রিক, হাফ টাইমের আগেই মোহনবাগানকে ৪-১ ব্যবধানে পেছনে ফেলল ইস্টবেঙ্গল

উল্লেখ্য, রবিবার, এডমুন্ড নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক করার আগেই মোহনবাগানের হয়ে সুযোগ পেয়ে নিজেদের প্রথম গোল করেন মনবীর সিং। জাতীয় দলের এই দাপুটে ফুটবলারের জোরেই অন্তত একটি গোল করে আজ মান বাঁচাতে পেরেছে গঙ্গা পারের দল।