বিক্রম ব্যানার্জী, কলকাতা: শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে প্রথম টেস্টে আশানুরূপ বোলিং করতে পারেননি কুলদীপ যাদব (Kuldeep Yadav)। যার কারণে যথেষ্ট হতাশ হয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। ফলস্বরূপ, শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়লেন তিনি। কুলদীপের জায়গায় জাতীয় দলের একাদশে সুযোগ পেয়েছেন সারাংশ জৈন। আন্তর্জাতিক টেস্টে অভিষেক করেছেন এই তরুণ ক্রিকেটার। তবে কুলদীপকে প্রথম একাদশ থেকে বাদ রাখা হলেও ম্যাচের আগেই সাংবাদিক সম্মেলনে তাঁর প্রশংসা করেছিলেন প্রধান কোচ গৌতম গম্ভীর।
কুলদীপ যাদবের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য প্রধান কোচের
ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুলদীপ যাদবের প্রশংসা করেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। গম্ভীর জানান, একটি দলে পাঁচ জন বোলার নিয়ে খেললে একজন বোলারের পারফরমেন্স ক্ষতিগ্রস্ত হয়। গৌতম গম্ভীরের এমন মন্তব্যের পর একটা বিষয় খুব পরিষ্কার, ভারতীয় দলে কুলদীপের জায়গা এখনও আগের মতোই রয়েছে।
এদিন, কুলদীপ যাদবের প্রশংসা করতে গিয়ে গৌতম গম্ভীর স্পষ্ট বলেন, “আমরা জানি কুলদীপ যাদব কতটা ভাল বোলার। কখনও কখনও দল নির্বাচন অধিনায়কের উপর নির্ভর করে। এটা বল কমবেশি করার বিষয় নয়। ফলাফলটাই আসল। আমাদের কাছে ফলাফলটাই গুরুত্বপূর্ণ। আপনার দলে যখন পাঁচ জন বোলার থাকবে তখন সবার পারফরমেন্স সমান হবে না। বিষয়টা সব সময় ভাল পারফরমেন্সের উপর নির্ভর করে না।”
আরও পড়ুন: ম্যাচের মাঝেই লুটিয়ে পড়েন মাটিতে, খেলতে খেলতেই মৃত্যু পর্তুগালের ফুটবলারের
টিম ইন্ডিয়ার অধিনায়কের সংযোজন, “কোন পরিস্থিতিতে কে বেশি কার্যকর সেই সিদ্ধান্ত অধিনায়ক এবং ম্যানেজমেন্টের উপর নির্ভর করে। আমরা দীর্ঘদিন ধরে কুলদীপ যাদবকে ভাল পারফর্ম করতে দেখেছি। আমরা জানি সে কঠিন পরিস্থিতিতে কতটা সফল এবং কার্যকর। যদি উইকেট সহায়ক না হয় তাহলে আপনাকে আরও কঠিন পরিশ্রম করতে হবে। অন্তত 20টি উইকেট তুলতে হবে। দলে পাঁচজন বোলার থাকলে টেস্ট জেতার সম্ভাবনা বেড়ে যায়।”










