যে ৪ কারণে MI-র অধিনায়কত্ব হারাতে পারেন হার্দিক পান্ডিয়া

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অনেক আগেই আশা শেষ হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বাহিনীর। শুরুর দিকে লড়াই করে জায়গা দখল করলেও মাঝপথে এসে মুখ থুবড়ে পড়েছিল MI। যে কারণে গোটা টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হয়েছে মুকেশ আম্বানির দলটিকে। আর অভিযান শেষ হওয়া মাত্রই জল্পনা বাড়ল এবার হয়তো অধিনায়কত্ব হারাতে হতে পারে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে কথা বলার সময় মুম্বই ইন্ডিয়ান্স ফ্রাঞ্চাইজি সাথে যুক্ত তিন ব্যক্তি জানিয়েছেন, অধিনায়কের দায়িত্ব থেকে সরানো হতে পারে হার্দিককে। কিন্তু কেন?

যে 4 কারণে অধিনায়কত্ব হারাতে পারেন হার্দিক পান্ডিয়া

প্রথম কারণ

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে একেবারেই নিজের সেরাটা উজাড় করে দিতে পারেননি হার্দিক পান্ডিয়া। সেই সাথে অধিনায়ক হিসেবেও ডাহা ফেল করেছেন তিনি। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 10 ম্যাচের মধ্যে আটটিতেই হেরেছে মুম্বই। তার উপর শেষের ম্যাচগুলোতে চোটের কারণে খেলতে পারেননি হার্দিক। যার ফলে 9 নম্বরে এসে যাত্রা শেষ করে MI।

বলাই বাহুল্য, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 10 ম্যাচে অংশ নিয়ে 206 রান করেছেন হার্দিক। অন্যদিকে বল হাতে মাত্র চারটি উইকেট নিতে পেরেছিলেন এই তারকা অলরাউন্ডার। অনেকেই মনে করছেন, হার্দিকের মতো সফল প্লেয়ারের কাছ থেকে এমন পারফরমেন্স পেয়ে প্রচন্ড হতাশ মুম্বই। মূলত সে কারণেই আগামী সিজনের আগেই তাঁকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

দ্বিতীয় কারণ

মুম্বই ইন্ডিয়ান্স দলের বহু ক্রিকেটার বিশেষ করে সিনিয়র প্লেয়ার থেকে শুরু করে অন্যান্য প্রাক্তন ক্রিকেটাররাও হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স নিয়ে একেবারেই সন্তুষ্ট নন। হয়তো সে কারণেই হার্দিককে অধিনায়কের পদ থেকে ছেঁটে ফেলা হতে পারে। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে MI ম্যানেজমেন্টের তরফে কিছুই জানানো হয়নি।

তৃতীয় কারণ

হার্দিক পান্ডিয়ার জন্য ফিটনেস বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পিঠের চোটের কারণে শেষ চারটি ম্যাচে অংশ নিতে পারেননি তিনি। অনেকেই মনে করছেন, দলের অধিনায়ক যদি ফিট না থাকেন সেক্ষেত্রে দলের ভারসাম্য নষ্ট হতে পারে। আর সে কারণেই হার্দিক পান্ডিয়াকে নেতার আসন থেকে সরিয়ে দিলেও দিতে পারে MI।

অবশ্যই পড়ুন: মানস সরোবর যাত্রায় অতিরিক্ত ভারতীয় টানতে চিনের কাছে আর্জি নেপালের, উদ্দেশ্য কী?

চতুর্থ কারণ

হার্দিক পান্ডিয়া দ্বৈত ভূমিকায় কিছুতেই নিজের সেরাটা দিতে পারছেন না। আসলে একজন সফল অলরাউন্ডার এবং অধিনায়ক এই দুই ভূমিকাতে পুরো 100 শতাংশ ঢালতে পারছেন না ভারতীয় তারকা। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেরই দাবি, হয়তো এই ব্যর্থতার কারণেই নিজের অধিনায়কের পদ হারাতে হতে পারে তাঁকে।।