দলে কমেছে গুরুত্ব! MI-র সাথে সব সম্পর্ক শেষ করছেন হার্দিক পান্ডিয়া?

Published:

Hardik Pandya may will left mi-bkm

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফের রাস্তা থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এবারের মতো অপ্রাপ্তি নিয়েই যাত্রা শেষ করতে হচ্ছে মুকেশ আম্বানির দলকে। তবে দলের চরম ব্যর্থতার মাঝে বারবার নানান গুঞ্জন ভেসে আসছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে। শোনা যাচ্ছে, এবার হয়তো MI ছেড়ে দিতে পারেন ভারতীয় তারকা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সাম্প্রতিক কয়েকটি ম্যাচে দেখা যায়নি, হার্দিক পান্ডিয়াকে। এই ম্যাচগুলিতে দলকে নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার যাদব। কয়েকটি সূত্রের দাবি, হার্দিকের পারফরমেন্স নিয়ে বেশ অসন্তুষ্ট ম্যানেজমেন্ট! তাহলে কি দীর্ঘদিনের সম্পর্ক শেষ হচ্ছে?

MI ছাড়ছেন হার্দিক পান্ডিয়া?

এর আগে শোনা গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স দল ছেড়ে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিতে পারেন হার্দিক পান্ডিয়া। এ নিয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি MI শিবিরের তরফে। তবে এবারের ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে মুম্বইয়ের হয়ে কিছুতেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি হার্দিক। এবছর 5 ম্যাচে অংশ নিয়ে 4টি উইকেট তোলার পাশাপাশি 146 রান করেছেন তিনি। মূলত এমন হতাশাজনক পারফরমেন্স, তাও আবার হার্দিকের মতো একজন গুরুত্বপূর্ণ প্লেয়ারের কাছ থেকে কিছুতেই মেনে নিতে পারছে না ম্যানেজমেন্ট।

কয়েকটি সূত্রের দাবি, চলতি সিজনের শুরুর দিকে দলকে কিছুটা সঙ্গ দিলেও এরপর থেকে ডাহা ফেল করতে থাকেন হার্দিক। মূলত সে কারণেই ভারতীয় দলের এই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে নিয়ে বিকল্প চিন্তা করছে ম্যানেজমেন্ট! কেউ কেউ মনে করছেন, হার্দিক পান্ডিয়াকে যেহেতু শেষের ম্যাচগুলি থেকে বাদ রাখা হয়েছিল, সেটাই ইঙ্গিত দেয় পরবর্তী সিজনে তাঁকে বোধহয় ছেড়ে দেওয়া হবে। এখন দেখার শেষ পর্যন্ত জল্পনাতে সিলমোহর পরে কিনা! তবে এও শোনা যাচ্ছে, হার্দিক নিজেও নাকি MI তে আর থাকতে চাইছেন না! কেউ কেউ বলছেন, দলে গুরুত্ব কমে যাওয়ার কারণেই বড় সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

অবশ্যই পড়ুন: নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ‘গার্ড অফ অনার’ পুলিশের, শুরু প্রশাসনিক ইনিংস

উল্লেখ্য, আজ পর্যন্ত চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 11 ম্যাচে অংশ নিয়ে তিনটিতে জয় এবং আটটি ম্যাচে হেরেছে মুম্বই। এরফলে পাঁচবারের চ্যাম্পিয়নদের পয়েন্ট এই মুহূর্তে 6। বিরাট কোহলিদের কাছে শেষ ম্যাচে হারের পর এবছরের মতো আর প্লে অফে ওটা হচ্ছে না MI এর।