বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (Women’s T20 World Cup) স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের (Team India)। যে দলটার কাছে গ্রুপ পর্বে হেরে টিম ইন্ডিয়াকে বিদায় নিতে হয়েছিল, এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে সেই অস্ট্রেলিয়াই। শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাব ঘরে তুলেছে ক্রিকেটের সুপার পাওয়ার হিসেবে পরিচিত দেশটি। তবে মজার বিষয়, ভারত বিশ্বকাপ থেকে আগেভাগে বাদ পড়লেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে কোটি কোটি টাকা পুরস্কার পেয়েছে ভারতীয় নারী বাহিনী।
ব্যর্থ হলেও টিম ইন্ডিয়ার উপর টাকার বৃষ্টি করল ICC!
এবারের 20 ওভারের বিশ্বকাপ শুরুর আগে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে ভারতীয় মহিলা দল ট্রফি কাঁধে তুলবে, তবে সেই আশায় জল ঢেলেছেন হরমনপ্রীতরা। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার কাছে হেরে নাক কাটিয়েছে নারী বাহিনী। আর তাতেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙেছে ভারতের। আর সেই হারের পরই ভারতীয় দলকে কোটি কোটি টাকা দিয়েছে ICC। কিন্তু কেন?
আসলে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে 83.41 কোটি টাকার প্রাইজ পুল রেখেছিল বিশ্ব ক্রিকেট সংস্থা। সেই সূত্রেই নিয়ম মেনে ইংল্যান্ডকে হারিয়ে বিজয়ী দল অস্ট্রেলিয়া পেয়েছে 22.27 কোটি টাকা। রানার্স আপ ইংল্যান্ড পেয়েছে 9 কোটি 71 লাখ। তবে এ বছর 20 ওভারের বিশ্বকাপে অংশ নেওয়া প্রত্যেক দলকে 2 কোটি 35 লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ICC।
অবশ্যই পড়ুন: ডুরান্ড কাপের আগেই নিজেদের কোচের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল, মোহনবাগান
বলে রাখি, এ বারের বিশ্বকাপে অংশগ্রহণের সাথে সাথে ম্যাচ জেতার জন্যও আলাদা করে টাকা পেয়েছে দলগুলি। ভারত এ বছর বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতেছে। ফলে সর্বসাকুল্যে এ বছর বিশ্বকাপ থেকে 3 কোটি 23 লাখ টাকা পেয়েছে ভারতীয় দল।










