দ্বিতীয় জাদেজা পেয়ে গেল ভারত, জানুন সেই ক্রিকেটারের পরিচয়

Published:

Second Jadeja

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বিকল্প পেয়ে গেল ভারত (India)। সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে তাণ্ডব চালাচ্ছেন এক বাঁ হাতি স্পিনার। তিনি আর কেউ নন, জাতীয় দলের সুযোগ পাওয়া তরুণ মানব সুথার (Manav Suthar)। লঙ্কান বাহিনীর বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের এখনও পর্যন্ত মোট 13টি উইকেট তুলে নিয়েছেন এই ভারতীয় ক্রিকেটার। সবচেয়ে বড় কথা, তাঁর বোলিং শৈলী থেকে শুরু করে দৈহিক অঙ্গভঙ্গি দেখে ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মানবকে ভারতীয় ক্রিকেটে রবীন্দ্র জাদেজার দীর্ঘমেয়াদী উত্তরসূরী বা বিকল্প মনে করছেন। কেউ কেউ বলছেন, মানব সুথারই ভারতীয় ক্রিকেটে নতুন জাদেজা।

দ্বিতীয় জাদেজা পেয়ে গেল ভারত

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে সুযোগ পেয়েছেন তরুণ স্পিনার মানব। আর সেই সুযোগের একেবারে সদ্ব্যবহার করে নিজেকে প্রমাণ করেছেন তিনি। লঙ্কান ব্রিগেডের বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে মোট 10টি উইকেট তুলেছিলেন তিনি। এরপর দ্বিতীয় অর্থাৎ কলম্বো টেস্টে এখনও পর্যন্ত তিনটি উইকেট তুলে প্রতিপক্ষ শিবিরের কম্পন ধরিয়েছেন ভারতের এই তরুণ ক্রিকেটার। তাঁর এমন দুর্ধর্ষ বোলিং দেখে একেবারে হতবাক বহু প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ভারতীয় দলে রবীন্দ্র জাদেজার যোগ্য বিকল্প হতে চলেছেন এই তরুণ তারকা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, শ্রীলঙ্কা সিরিজের আগে আফগানিস্তানের বিরুদ্ধেও ভারতের হয়ে তান্ডব চালিয়েছিলেন মানব। সেই লড়াই দেখেও বহু ক্রিকেট ভক্ত তাঁকে জাদেজার সাথে তুলনা করেছিলেন। এবার সেই ভাবনাই সব রকম ভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন মানব। মনে করা হচ্ছে, খেলোয়াড়ের বর্তমান পারফরমেন্স দেখে তাঁকে আর টিম ইন্ডিয়া থেকে সরাতে পারবে না ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: বড় ক্ষতি হয়ে গেল টিম ইন্ডিয়ার সেরা বোলার জসপ্রীত বুমরাহর

যে কথা না বললেই নয়, রবীন্দ্র জাদেজার মতোই বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও লোয়ার অর্ডারে দলের জন্য অবদান রাখতে সবরকম চেষ্টা করছেন মানব। তবে বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, ভারতীয় দলের জাদেজার জায়গা পূরণ করতে হলে, দ্বিতীয় জাদেজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে হলে ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করতে হবে রাজস্থানের বাসিন্দা 24 বছরের সুথারকে।

আরও