২০২৭-র বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় জায়গা পেল বৈভব! বাদ ইশান কিষাণ, তালিকায় আর কে?

Published:

Vaibhav Sooryavanshi In ODI Team

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এগিয়ে আসছে 2027 ওয়ানডে বিশ্বকাপ (2027 Cricket World Cup)। সেই আসরে রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলবেন কিনা তা নিয়ে ক্রমশ বাড়ছে জল্পনা। এর আগে রোহিত অবশ্য জানিয়েছেন, এখনই ওয়ানডে ক্রিকেট ছেড়ে কোথাও যাচ্ছেন না তিনি। এদিকে, একদিনের বিশ্বকাপের জন্য এখন থেকেই ভারতীয় দল (India Team) প্রস্তুতির কাজে লেগে পড়েছে BCCI। আর ঠিক সেই আবহে এবার প্রকাশ্যে এলো আসন্ন বিশ্বকাপের ভারতীয় দল। সেই দল বাছলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার রবিন উথাপ্পা। সেই দলে জায়গা দেওয়া হয়েছে খুদে বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi)।

ইশান কিষাণকে বাদ দিয়ে দলে নেওয়া হল বৈভবকে

ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজের দল প্রকাশ করেছেন। সেই দলেই ব্যাকআপ ওপেনার হিসেবে জায়গা দেওয়া হয়েছে বৈভব সূর্যবংশীকে। তবে মূল ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন রোহিত শর্মা এবং শুভমন গিল। তবে দুঃখের বিষয়, টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান এবং ওয়ানডে ক্রিকেটের অন্যতম সফল প্লেয়ার হওয়া সত্বেও ইশান কিষাণকে দল থেকে বাদ দিয়েছেন উত্থাপ্পা। যা অবাক করেছে ক্রিকেট ভক্তদের।

ভারতের প্রাক্তন ক্রিকেটার মিডল অর্ডারে জায়গা দিয়েছেন বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল এবং সঞ্জু স্যামসনকে। এছাড়া নিজের দলে অলরাউন্ডার হিসেবে ভারতীয় তারকা বেছে নিয়েছেন হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজাকে। তবে দলে মূলত স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন কুলদীপ যাদব।

 

 

View this post on Instagram

 

এখানেই শেষ হচ্ছে না রবিন উথাপ্পার বিশ্বকাপের দল। এই প্রাক্তন তারকা ক্রিকেটার নিজের 2027 ওয়ানডে বিশ্বকাপের দলে 4 জন ফার্স্ট বোলারকে অন্তর্ভুক্ত করেছেন। সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে, জসপ্রীজ বুমরাহর। ভারতীয় তারকার পরই জাতীয় দলে ফেরানো হয়েছে ভুবেনশ্বর কুমারকে। বিগত দিনগুলিতে এই বোলারের পারফরমেন্স দেখেই তাঁকে দলে জায়গা দিয়েছেন রবিন উথাপ্পা। এই দুই বোলারের পাশাপাশি মোহাম্মদ সিরাজ এবং অর্শদীপ সিংকে রাখা হয়েছে দলে।

আরও পড়ুন: মাসে ১০,০০০ টাকা করে ভাতা পাবেন এরা, বড় পরিকল্পনা পশ্চিমবঙ্গ সরকারের

এক নজরে 15 সদস্যের ভারতীয় দল!

রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, জাসপ্রীত সিং এবং মোহাম্মদ সিরাজ।

ব্যাকআপ প্লেয়ার: বৈভব সূর্যবংশী